SIR-র চাপে ব্রেন স্ট্রোক হল BLO-র?
BLO: সৌরভ দাস বলেন যে মঙ্গলবার তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাতেই নামখানার সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বুধবার তাঁর বাবাকে স্থানান্তর করে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবারের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকেই রাতে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।
এসআইআরের চাপে অসুস্থ হয়ে পড়লেন আরও এক বিএলও। ব্রেন স্ট্রোকে আক্রান্ত দেবাশিস দাস। তিনি নামখানার ফ্রেজারগঞ্জের বিজয়বাটি এলাকার বাসিন্দা। গত ২৫ নভেম্বর, মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বছর সাতান্নর দেবাশিস দাস। তাঁর ছেলে সৌরভ দাস বলেন যে মঙ্গলবার তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাতেই নামখানার সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে বুধবার তাঁর বাবাকে স্থানান্তর করে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবারের একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকেই রাতে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। বর্তমানে তাঁকে এসএসকেএম হাসপাতালে মেইন ব্লকে সিসিইউ-তে রাখা হয়েছে। ওই বিএলও-র পরিজনদের সঙ্গে দেখা করতে আসেন বিএলও অধিকার রক্ষা কমিটির প্রতিনিধিরা।
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?
