SIR আতঙ্কে কলকাতায় জন্ম শংসাপত্র নেওয়ার হিড়িক!
Kolkata Municipality: কলকাতা পুরসভার সদর দফতরে পড়ছে লম্বা লাইন। কলকাতা পুরসভা বলছে, SIR এর আগে দৈনিক প্রায় ৩০০-৩৫০ আবেদন জমা পড়ত অনলাইন-অফলাইনে। কিন্তু এখন দৈনিক ৫০০-৫৫০ আবেদন জমা পড়ছে। পাশাপাশি জন্ম সাল, জন্মের স্থান পরিবর্তনেরও আবেদন জমা পড়ছে।
কলকাতা: SIR এ যে সমস্ত নথি চাইছে, তার মধ্যে অন্যতম জন্মের শংসাপত্র। সাধারণ মানুষ উদ্বেগে। তাই জন্মের শংসাপত্র নেওয়ার হিড়িক দেখা যাচ্ছে। কলকাতায় অনেকটাই বেড়েছে বার্থ সার্টিফিকেটে রেজিস্ট্রেশনের সমস্যা। ২ সপ্তাহেই জন্মের শংসাপত্র নিতে আবেদন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কলকাতা পুরসভার সদর দফতরে পড়ছে লম্বা লাইন। কলকাতা পুরসভা বলছে, SIR এর আগে দৈনিক প্রায় ৩০০-৩৫০ আবেদন জমা পড়ত অনলাইন-অফলাইনে। কিন্তু এখন দৈনিক ৫০০-৫৫০ আবেদন জমা পড়ছে। পাশাপাশি জন্ম সাল, জন্মের স্থান পরিবর্তনেরও আবেদন জমা পড়ছে। কলকাতা পুরসভার ১৬টি বোরো অফিসে একইভাবে আবেদন জমা পড়ছে।
Follow Us
Latest Videos
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
