AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাজ্য়সভার এবার টিকিট পাচ্ছেন সাংবাদিক?

রাজ্য়সভার এবার টিকিট পাচ্ছেন সাংবাদিক?

সৌরভ গুহ

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Feb 16, 2026 | 6:46 PM

Share

বিধানসভা নির্বাচনের ঠিক আগে, মার্চ মাসে শেষ হচ্ছে রাজ্যসভার সাংসদদের মেয়াদ। বর্তমানে তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদ হলেন সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী। এছাড়া ছিলেন মৌসম বেনজির নূর, যিনি ইতিমধ্যেই সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন। সেই ফাঁকা জায়গায় কাকে পাঠানো হবে, সেই প্রশ্নও রয়ে যাচ্ছে। সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার বিধানসভায় টিকিট দিতে পারে তৃণমূল। সে ক্ষেত্রে এক সাংবাদিককে ওই জায়গায় পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে, তবে নামটা এখনও স্পষ্ট নয়।

রাজ্যসভার সাংসদ পদে এবার কাকে দেখা যাবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। থাকতে পারে এক সাংবাদিকের নামও। তৃণমূল সূত্রে খবর, সাকেত গোখলের টিকিট পাওয়ার সম্ভাবনা কম। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভায় লড়তে পারেন বলে শোনা যাচ্ছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে, মার্চ মাসে শেষ হচ্ছে রাজ্যসভার সাংসদদের মেয়াদ। বর্তমানে তৃণমূলের তিন রাজ্যসভার সাংসদ হলেন সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সী। এছাড়া ছিলেন মৌসম বেনজির নূর, যিনি ইতিমধ্যেই সাংসদ পদে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন। সেই ফাঁকা জায়গায় কাকে পাঠানো হবে, সেই প্রশ্নও রয়ে যাচ্ছে। সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার বিধানসভায় টিকিট দিতে পারে তৃণমূল। সে ক্ষেত্রে এক সাংবাদিককে ওই জায়গায় পাঠানো হতে পারে বলে শোনা যাচ্ছে, তবে নামটা এখনও স্পষ্ট নয়।