AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ফের বাংলার এসআইআর-সমস্যা শুনবেন প্রধান বিচারপতি

Supreme Court: ফের বাংলার এসআইআর-সমস্যা শুনবেন প্রধান বিচারপতি

TV9 Bangla Digital

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Feb 24, 2026 | 12:00 PM

Share

Supreme Court SIR Hearing Today: বাংলার এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। ইতিমধ্যেই রাজ্যের জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করে তাদের কমিশনের কাজে যোগ দেওয়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

নয়াদিল্লি: মঙ্গলবার রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি জে বিপুল পাঞ্চোলির বেঞ্চে হবে শুনানি। সোমবারই সুপ্রিম কোর্ট তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছিল, মঙ্গলবার এই মামলার শুনানি হবে। মুখ্যমন্ত্রীর করা আবেদন-সহ বাংলার এসআইআর সংক্রান্ত মামলাগুলি শোনা হবে আজ।

গত শুক্রবার বাংলার এসআইআর প্রক্রিয়া শেষ করার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ। ইতিমধ্যেই রাজ্যের জুডিশিয়াল অফিসারদের ছুটি বাতিল করে তাদের কমিশনের কাজে যোগ দেওয়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।