Mamata Banerjee: আইপ্যাক অফিসে তল্লাশিতে রাজনীতির কোনও যোগ নেই, জোরালো দাবি ইডি
বলপ্রয়োগ করেই নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। পাল্টা হলফনামায় দাবি ইডি-র। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনও অভিযান ছিল না। রাজনীতির কোনও যোগ ছিল না। কিন্তু তদন্তের সময় কেন্দ্রীয় এজেন্সির মৌলিক অধিকার খর্ব হয়েছে, এই দাবিও জোরালভাবে করা হয়েছে ইডি-র তরফে।
সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হলফনামা জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক অফিসে তল্লাশি চলাকালীন বলপ্রয়োগ করে ঢোকেন মমতা। বলপ্রয়োগ করেই নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। পাল্টা হলফনামায় দাবি ইডি-র। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনও অভিযান ছিল না। রাজনীতির কোনও যোগ ছিল না। কিন্তু তদন্তের সময় কেন্দ্রীয় এজেন্সির মৌলিক অধিকার খর্ব হয়েছে, এই দাবিও জোরালভাবে করা হয়েছে ইডি-র তরফে। ৮ জানুয়ারি আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি। ১৫ জানুয়ারি ইডি-র বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন মুখ্যমন্ত্রী। তাতেই ইডির দাবি খারিজ করেন মমতা।