নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 18, 2026 | 2:15 AM

শুক্রবার সকাল থেকে দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে তল্লাশি শুরু করেন আয়কর দফতরের আধিকারিকরা। কিছুদিন আগে দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায়। ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করা হচ্ছে ও নির্মাণ প্রকল্প করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে বলে অভিযোগ। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পরই তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে তাঁকে ব্যাঙ্কের তথ্য সহ তলব করা হয়। ওই মামলাতেই এদিন আয়কর দফতর হানা দেয় দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে। এমনকি, নির্বাচনী কার্যালয়েও তল্লাশি চালানো হয়। এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। নির্বাচনী কার্যালয় থেকে এজেন্টদের ফাইল বাজেয়াপ্ত করার অভিযোগ করে তারা।

Follow Us