পুলিশের পোশাকে অভিনয় করতে ভয় পাচ্ছেন কুণাল, কেন?
চূড়ান্ত ব্যস্ত তিনি। তারই মাঝে পুলিশের পোশাকে ধরা গেল কুণাল ঘোষকে। কেন পুলিশের পোশাকে। টিভি৯ বাংলার প্রশ্ন শুনেই হেসে কুণাল জানালেন, অভিনয়ের জন্য এই পোশাক। বললেন, “ছবির নাম ফাঁদ। পরিচালক দুলাল দে। পরিচালক আমাকে ফাঁদে ফেলে দিয়েছেন। পুলিশের চরিত্রে অভিনয় করছি। আগের দুটি ছবি রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করেছি। এবার পুলিশের চরিত্রে অভিনয় করতে হচ্ছে।” আর এই পুলিশের পোশাক নিয়েই নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, “যদিও আমি চারপাশ দেখে সাবধানে রাস্তা-ঘাটে হাঁটছি। কারণ, শুটিংয়ের মধ্য থেকে যখন মেকআপ ভ্যানে ফিরছি, নির্বাচন কমিশন যদি পুলিশের পোশাকে দেখতে পায়, তাহলে এসপি করে টুক করে কোনও জেলায় পাঠিয়ে দেবে। ওরা লোক খুঁজছে। তখন বললে শুনবে না যে, আমি অভিনয় করতে এসেছি। ফলে আমি খুব সাবধানে চলাফেরা করছি।”

Follow Us