নিরামিষটাই আমি ভালো খাই, কিছুদিন হল মাছ খাওয়া শিখছি: মধুপর্ণা

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 13, 2026 | 4:51 PM

সকাল থেকে বেরতে হয় প্রচারে। রোদ উপেক্ষা করেই পৌঁছে যান ভোটারদের কাছে। আর দিনভর প্রচারের ফাঁকে কী খান বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। টিভি৯ বাংলাকে তিনি জানালেন, "সকাল ৭টায় ঘুম থেকে উঠে হালকা কিছু খাই। যেমন লুচি-আলুর দম।" এরপর প্রচারে বেরোন। দুপুরে বাড়িতে এসে হালকা খাবার খান। মধুপর্ণা বলেন, "মশলা আমি একদম কম খাই। তারপর রোদে বেরতে হচ্ছে। তাই, মশলা ছাড়া খাবার খাচ্ছি এখন। ভাতের সঙ্গে নিম-বেগুন রয়েছে। মাছ ভাজা রয়েছে।" তিনি নিরামিষ খেতে পছন্দ করেন জানিয়ে তৃণমূল প্রার্থী বলেন, "ছোটবেলা থেকে বাড়িতে নিরামিষ খেতেই আমি ভালোবাসি। কিছুদিন হয়েছে মাছটা খাওয়া শিখছি। তবে আগে একদম নিরামিষাশী ছিলাম।"

সকাল থেকে বেরতে হয় প্রচারে। রোদ উপেক্ষা করেই পৌঁছে যান ভোটারদের কাছে। আর দিনভর প্রচারের ফাঁকে কী খান বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। টিভি৯ বাংলাকে তিনি জানালেন, “সকাল ৭টায় ঘুম থেকে উঠে হালকা কিছু খাই। যেমন লুচি-আলুর দম।” এরপর প্রচারে বেরোন। দুপুরে বাড়িতে এসে হালকা খাবার খান। মধুপর্ণা বলেন, “মশলা আমি একদম কম খাই। তারপর রোদে বেরতে হচ্ছে। তাই, মশলা ছাড়া খাবার খাচ্ছি এখন। ভাতের সঙ্গে নিম-বেগুন রয়েছে। মাছ ভাজা রয়েছে।” তিনি নিরামিষ খেতে পছন্দ করেন জানিয়ে তৃণমূল প্রার্থী বলেন, “ছোটবেলা থেকে বাড়িতে নিরামিষ খেতেই আমি ভালোবাসি। কিছুদিন হয়েছে মাছটা খাওয়া শিখছি। তবে আগে একদম নিরামিষাশী ছিলাম।”

Follow Us