কয়লা পাচারে জড়িত পুলিশ? অনুব্রতই বিরাট দাবি করে বসলেন…
Anubrata Mondal: দিন কয়েক আগে আইসি লিটন হালদারকে কু কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত, আর এবার বড় অভিযোগ তুললেন পুলিশের বিরুদ্ধে। অনুব্রতর কথায়, সব পুলিশ সমান নয় তবে কিছু পুলিশ নোংরামি সঙ্গে জড়িত আছে।
গরু পাচার মামলায় দীর্ঘ সময় তিহাড় জেলে কাটিয়ে এসেছেন অনুব্রত মণ্ডল। একসময় যাঁর কথায় কার্যত বীরভূমে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, সেই অনুব্রত আবার নতুন করে সক্রিয় হচ্ছেন রাজনীতিতে। দিন কয়েক আগে আইসি লিটন হালদারকে কু কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত, আর এবার বড় অভিযোগ তুললেন পুলিশের বিরুদ্ধে। অনুব্রতর কথায়, সব পুলিশ সমান নয় তবে কিছু পুলিশ নোংরামি সঙ্গে জড়িত আছে। এই সব বিষয় পুলিশ সুপারকে তিনি জানিয়েছেন বলে দাবি অনুব্রতর। তাঁর কথাতেই নাকা চেকিং চলছে বলে জানিয়েছেন তিনি। অনুব্রতর দাবি, তিনি স্থানীয় মানুষজনের কাছ থেকে খবর পেয়েছেন যে রামপুরহাট, মহম্মদ বাজার, সিউড়ি হয়ে ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্য থেকে কয়লা ঢুকছে।