‘ঝাঁটা মেরে তাড়ান…’, ভোট কাছে আসতেই নেতার আক্রমণ
বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্য়ায় তৃণমূলের সভা থেকে বিজেপিকে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান দিলেন। বিধায়ক বলেন, "প্রত্যেককে বুঝে নিতে হবে তাঁদের অধিকার। বিজেপি ভোটে জেতার আগে মহিলাদের অপমান করে, ভোটে জেতার পর বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে। বাংলার মানুষ বাংলাকে শ্মশান হতে দেবে না। তাই বিজেপিকে ঝাঁটা মেরে তাড়াতে হবে।"
বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্য়ায় তৃণমূলের সভা থেকে বিজেপিকে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান দিলেন। বিধায়ক বলেন, “প্রত্যেককে বুঝে নিতে হবে তাঁদের অধিকার। বিজেপি ভোটে জেতার আগে মহিলাদের অপমান করে, ভোটে জেতার পর বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে। বাংলার মানুষ বাংলাকে শ্মশান হতে দেবে না। তাই বিজেপিকে ঝাঁটা মেরে তাড়াতে হবে।” এই মন্তব্যের সাফাই দিতে গিয়ে বিধায়কের সুর আরও কড়া। তৃণমূল বিধায়কের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।
রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সহ-সভাপতি কাশেম আলি বলেন, “বিধায়কের অনেক দায়-দায়িত্ব থাকে। একজন বিধায়ক প্রকাশ্যে বিরোধী দলকে হুমকি দিচ্ছেন, ঝাঁটা মারার নিদান দিচ্ছেন। বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লক আপে নিয়ে যাওয়া উচিত।”
