Nadia TMC: তৃণমূলের হাতছাড়া আরও এক জেলা পরিষদ
Nadia Zilla Parishad: ফের জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের। অপসারিত নদিয়া জেলা পরিষদের তৃণমূলের সভাধিপতি তারানুম সুলতানা মীর। দলের নির্বাচিত সদস্যরা তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন। ফলে ভেঙে গেল নদিয়া জেলা পরিষদের বোর্ড। নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্যরা আগেই এনেছিলেন অনাস্থা। আজ সভাধিপতি অপসারণের পক্ষে ছিলেন অধিকাংশ ভোটার।
পূর্ব মেদিনীপুরের পর নদিয়া। ফের জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের। অপসারিত নদিয়া জেলা পরিষদের তৃণমূলের সভাধিপতি তারানুম সুলতানা মীর। দলের নির্বাচিত সদস্যরা তাঁর বিরুদ্ধে অনাস্থা আনেন। ফলে ভেঙে গেল নদিয়া জেলা পরিষদের বোর্ড। নদিয়া জেলা পরিষদের তৃণমূল সদস্যরা আগেই এনেছিলেন অনাস্থা। আজ সভাধিপতি অপসারণের পক্ষে ছিলেন অধিকাংশ ভোটার। স্বাভাবিকভাবেই অপসারিত হন সভাধিপতি। জেলা পরিষদে মোট সদস্য সংখ্যা ৫২ জন। তার মধ্যে তৃণমূলের নির্বাচিত সদস্য সংখ্যা ৪৬ ও বিজেপির সদস্য সংখ্যা ছয়। গত ১৫ জুন কলকাতা কমিশনার প্রেসিডেন্সি ডিভিশনের কাছে ২৭ জন সদস্য জেলা পরিষদের এই বোর্ডের বিরুদ্ধে অনাস্থার জন্য আবেদন করেছিলেন।
Follow Us
Latest Videos
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
