AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কী ছক ছিল তৃণমূল বিধায়কের ছেলে? ধরা পড়তেই জানা গেল সবটা

Shuvendu Halder

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: May 18, 2026 | 8:10 PM

Share

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পুলিশের অভিযানে গ্রেফতার হল ৫ জন। গতকাল রাত আড়াইটে নাগাদ ডায়মন্ড হারবার থানার পুলিশ স্থানীয় লালবাটি এলাকা থেকে বেআইনি জমায়েত ও অস্ত্র রাখার অভিযোগে তাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অভীক মণ্ডল ওরফে অর্ঘ্য মণ্ডল। এছাড়াও গ্রেফতার হয়েছেন সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মিকী ও সন্দীপ সেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় দুটি আগ্নেয়াস্ত্র, ছটি মোবাইল এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। ধৃতরা সকলেই পৈলান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। গাড়িতে করে পালানোর ছক কষেছিল ধৃতরা। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

Follow Us