TMC: ভোটের আগেই বড় ভাঙন, দল ছাড়লেন তৃণমূল বিধায়ক

|

Mar 29, 2026 | 6:22 PM

West Bengal Assembly Election 2026: তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম। এবার তাঁকে আর দাঁড় করায়নি দল। এর আগেও টিভি ৯ বাংলায় টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন একেবারে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে।

তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম। এবার তাঁকে আর দাঁড় করায়নি দল। এর আগেও টিভি ৯ বাংলায় টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন একেবারে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। দলের বাড়তে থাকা গোষ্ঠীদ্বন্দ্ব, যড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন তিনি। ক্ষোভ উগরে দিয়েছেন জেলা নেতৃত্বের বিরুদ্ধে। তাঁর সাফ কথা, ২০২১ সাল দলের কঠিন সময়ে যারা দল করেছে তাদেরকে টিকিট দেওয়া হয়নি। উল্টে যাঁরা দলের বিরোধিতা করেছে, তাঁদের টিকিট দেওয়া হয়েছে।

Follow Us