তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 16, 2026 | 9:25 PM

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রাতঃরাশ নিয়ে বিতর্ক তুঙ্গে। প্রথমেই এই অনুষ্ঠানকে বয়কট করেছিল রাজ্যের শাসকশিবির। ফিরিয়ে দিয়েছিল আমন্ত্রণ। গত শুক্রবার শাসকদলের রাজ্যসভার মুখ্য সচেতক নাদিমুল হক রাষ্ট্রপতি ভবনে জানিয়েছিলেন, সোমবার তৃণমূলের নিমন্ত্রিত সদস্যেরা সেখানে যোগদান করবেন না। তারপরও সেই অনুষ্ঠানে পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। রাষ্ট্রপতি বনাম তৃণমূল ‘ঠান্ডা লড়াইয়ের’ মাঝে তাপ বাড়ালেন দমদমের তৃণমূল সাংসদ। সৌগত রায়ের রাষ্ট্রপতি প্রাতঃরাশে যোগদানের ঘটনাকে অবশ্য দলবিরোধী হিসাবে দেখছে না তৃণমূল। সংসদীয় নেতৃত্বের দাবি, “রাষ্ট্রপতির আমন্ত্রণ মেনে যাওয়া হবে কিনা তা প্রত্যেক সংসদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে দলের তরফে সাংসদদের কোনও নির্দেশ বা হুইপ জারি করা হয়নি। দলের লোকসভা এবং রাজ্যসভার দু’টি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। কোনও গ্রুপেই এ বিষয়ে কোন মেসেজ দেওয়া হয়নি। সৌগত রায় ছাড়া দলের অন্য কোনও সাংসদ রাষ্ট্রপতির প্রাতঃরাশ অনুষ্ঠানে যোগ দেননি। তাই এটা তাঁর একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত।”

Follow Us