EVM-এ চিপ ঢুকিয়ে কারচুপির আশঙ্কা মমতার, কী বললেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 11, 2026 | 6:00 AM

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের আর সপ্তাহ দুয়েকও বাকি নেই। জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। চড়ছে রাজনীতির পারদ। এরই মধ্যে ইভিএম নিয়ে দলের কর্মী-সমর্থকদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একটি জনসভা থেকে তিনি বলেন, "ইভিএম খারাপ হলে বলবেন পরিবর্তন করুন।" EVM-এ চিপ ঢুকিয়ে কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো। দলের কর্মীদের সতর্ক থাকতে বললেন। একইসঙ্গে তিনি বলেন, "গণনা ধীর গতিতে করতে পারে। অনেক রাত হতে পারে। কেউ চলে যাবেন না। শেষ ভোট গণনা পর্যন্ত থাকবেন।" মমতার এই মন্তব্য নিয়ে কটাক্ষ করল বিজেপি।

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের আর সপ্তাহ দুয়েকও বাকি নেই। জোর কদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। চড়ছে রাজনীতির পারদ। এরই মধ্যে ইভিএম নিয়ে দলের কর্মী-সমর্থকদের সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একটি জনসভা থেকে তিনি বলেন, “ইভিএম খারাপ হলে বলবেন পরিবর্তন করুন।” EVM-এ চিপ ঢুকিয়ে কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো। দলের কর্মীদের সতর্ক থাকতে বললেন। একইসঙ্গে তিনি বলেন, “গণনা ধীর গতিতে করতে পারে। অনেক রাত হতে পারে। কেউ চলে যাবেন না। শেষ ভোট গণনা পর্যন্ত থাকবেন।” মমতার এই মন্তব্য নিয়ে কটাক্ষ করল বিজেপি।

Follow Us