পর্যবেক্ষকদের ‘EXPOSE’ করল তৃণমূল
সাংবাদিক বৈঠকে ছবি দেখিয়ে ব্রাত্য বলেন, “কীভাবে জ্ঞানেশ কুমার, তাঁর বস অমিত শাহের পরামর্শে বেছে বেছে লোক পাঠাচ্ছে দেখুন, এগুলো তার জ্বলন্ত প্রমাণ।” চারজন আধিকারিকের ছবি দেখিয়ে তিনি সাংবাদিক বৈঠকে তাঁদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সামনে আনেন। চার জন পর্যবেক্ষকের নাম ছবি দিয়ে পোস্টার তৈরি করে সাংবাদিক বৈঠকে করেন ব্রাত্য-সায়নী। ছবি নীচে ওঠা অভিযোগের ডিটেইলস, সঙ্গে লেখা ‘EXPOSE’
বাংলায় আসা পর্যবেক্ষকদের একাংশ বিজেপি ঘনিষ্ঠ। বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সাংবাদিক বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ সায়নী ঘোষ। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরামর্শেই পর্যবেক্ষকদের বাংলায় পাঠিয়েছে কমিশন। বনগাঁ থেকে বালিগঞ্জ, একাধিক আসনে পর্যবেক্ষকদের নিয়ে প্রশ্ন ব্রাত্য-সায়নীর। ব্রাত্যর খোঁচা, পরিস্থিতি এমন তৈরি হয়েছে, ২৯৪টি আসনে তিনিই প্রার্থী, এমনই বার্তা দিচ্ছেন জ্ঞানেশ কুমার। সাংবাদিক বৈঠকে ছবি দেখিয়ে ব্রাত্য বলেন, “কীভাবে জ্ঞানেশ কুমার, তাঁর বস অমিত শাহের পরামর্শে বেছে বেছে লোক পাঠাচ্ছে দেখুন, এগুলো তার জ্বলন্ত প্রমাণ।” চারজন আধিকারিকের ছবি দেখিয়ে তিনি সাংবাদিক বৈঠকে তাঁদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সামনে আনেন। চার জন পর্যবেক্ষকের নাম ছবি দিয়ে পোস্টার তৈরি করে সাংবাদিক বৈঠকে করেন ব্রাত্য-সায়নী। ছবি নীচে ওঠা অভিযোগের ডিটেইলস, সঙ্গে লেখা ‘EXPOSE’

