India-Pakistan Tension: পাক সেনার বন্দুকের রেঞ্জের মধ্যে দাঁড়িয়ে সাহসী রিপোর্টিং TV9 বাংলার

May 10, 2025 | 3:40 PM

Pakistan Attack: পাক অধিকৃত কাশ্মীর থেকে লাগাতার শেলিং করেছে পাক সেনা। আর ক্ষতিগ্রস্ত সেই গ্রাম পাক সেনার বন্দুকের রেঞ্জের মধ্যেই। সেখানেই দাঁড়িয়ে সাহসী রিপোর্টং TV9 বাংলার।

লাইন অফ কন্ট্রোলের একেবারে কাছে এক গ্রাম। সেই গ্রামে দাঁড়িয়েই দেখা যায় ঠিক ওপারে পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা কী করছে। আরও ভাল করে বললে এপারের এই গ্রাম পাক সেনার স্নাইপারের রেঞ্জের মধ্যেই পড়ে। রাজৌরি সেক্টরে অবস্থিত এই জায়গার নাম মুবারকপুরা।

পাক অধিকৃত কাশ্মীর থেকে লাগাতার শেলিং করেছে পাক সেনা। আর সেই শেলিংয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজৌরি সেক্টরের এই গ্রাম। পাক সেনার মূল লক্ষ্য এই গ্রামের সাধারণ মানুষের বাড়ি। সীমান্ত লাগোয়া একটি বাড়ি পাক সেনার হামলায় একেবারে গুঁড়িয়ে গয়েছে। ভেঙেছে সেই বাড়ির ছাদও।

জানা গিয়েছে, এই বাড়িতে যাঁরা থাকতেন, শেলিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা প্রাণের ভয়ে বাড়ি ছাড়েন। স্থানীয় গ্রামবাসীরা শেল ও মর্টারের অংশ খুঁজে বের করেছে ওই বাড়ির ধ্বংসস্তূপ থেকে।

Published on: May 10, 2025 03:34 PM
Follow Us
Loading...
Unable to load recommendations.