শাহ প্রকাশ করবেন চার্জশিট, কী থাকবে তাতে?
Amit Shah: তৃণমূলের দুর্নীতি প্রকাশিত হবে বিজেপির চার্জশিটে। সেই কথা আগেই জানিয়েছিল পদ্মশিবির। ভোটের আগে এবার তাতেই ঢালল জল বিজেপি। দুর্নীতি ও অপশাসন আর মাফিয়ারাজকে অস্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেবে পদ্ম-শিবির। আর তা প্রকাশ করবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তৃণমূলের দুর্নীতি প্রকাশিত হবে বিজেপির চার্জশিটে। সেই কথা আগেই জানিয়েছিল পদ্মশিবির। ভোটের আগে এবার তাতেই ঢালল জল বিজেপি। দুর্নীতি ও অপশাসন আর মাফিয়ারাজকে অস্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দেবে পদ্ম-শিবির। আর তা প্রকাশ করবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২৮ মার্চ তৃণমূল সরকারের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করবে বিজেপি। যা শ্বেতপত্রও বলছেন বিজেপিরই একাংশ নেতা-কর্মীরা। এই চার্জশিট প্রকাশের পরবর্তীতে ইস্তেহার প্রকাশ করা হবে দলের তরফে। প্রাথমিক ভাবে বলা হয়েছিল, আগে ইস্তেহার প্রকাশিত হবে। পরে চার্জশিট। তবে, সেই পরিকল্পনাতেই বদল এনেছে গেরুয়া শিবির। ইস্তেহার এপ্রিলের শুরুতে প্রকাশ হবে খবর।
Follow Us
