AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাষ্ট্রপতিকে 'অসম্মান', রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

রাষ্ট্রপতিকে ‘অসম্মান’, রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Mar 08, 2026 | 8:44 PM

Share

বাংলা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অসম্মান’ নিয়ে রাজনৈতিক চাপানউতোর গতকাল থেকেই শুরু হয়। রবিবার সকালে বিষয়টি নিয়ে আসরে নামে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাষ্ট্রপতির বাংলা সফরে শনিবার দিনভর কী কী ঘটেছে, প্রশাসন কী করেছে, তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন।

কলকাতা: বেঁধে দিয়েছিল সময়। সকালে চিঠি পাঠিয়ে বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল। সেই সময়ের মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাংলা সফর নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাল রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তথ‍্য সমেত রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। বাংলা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘অসম্মান’ নিয়ে রাজনৈতিক চাপানউতোর গতকাল থেকেই শুরু হয়। রবিবার সকালে বিষয়টি নিয়ে আসরে নামে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাষ্ট্রপতির বাংলা সফরে শনিবার দিনভর কী কী ঘটেছে, প্রশাসন কী করেছে, তা জানতে চেয়ে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন।

Follow Us