G Kishan Reddy: বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন…

|

Apr 19, 2026 | 7:44 PM

West Bengal Assembly Election 2026: ভোটপ্রচারে বঙ্গে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিসান রেড্ডি। কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, একসময়ে শিল্পের জন্য সারা দেশে বিখ্যাত বাংলা আজ তৃণমূলের ‘মাফিয়ারাজ’-এর কারণে ধুঁকছে।

ভোটপ্রচারে বঙ্গে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিসান রেড্ডি। কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, একসময়ে শিল্পের জন্য সারা দেশে বিখ্যাত বাংলা আজ তৃণমূলের ‘মাফিয়ারাজ’-এর কারণে ধুঁকছে। রেড্ডির কথায়, “কয়লায় প্রতিটি মেট্রিক টন থেকে টাকা আদায় করে তৃণমূল। এই সিন্ডিকেটের কারণেই কোলিয়ারি এলাকায় উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছয়নি। মাফিয়াদের সরাসরি মদত দেয় তৃণমূল সরকার।” তিনি জানান, বাংলার মানুষ পরিশ্রমী হলেও রাজনীতির নোংরামির কারণে এখানে শিল্পায়ন থমকে গেছে। দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করলে বোঝা যায়, বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে এবং এখানে বেকারত্বের হার বাড়ছে।

Follow Us