Himanta Biswa Sarma: ‘…গুলি চালাব’, ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
WB Assembly ELection 2026: জলপাইগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার। চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “তৃণমূলীরা আমার সামনে দাঁড়াতে পারবে না। টক্কর সমানে সমানে হবে।” এরপরই তাঁর হুঁশিয়ারি, “একটা গুলি চালালে, দুটো গুলি চালাব। বাংলায় পুলিশ থাকলে, অসমেও পুলিশ আছে।”
জলপাইগুড়ির সভা থেকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করতে ব্যস্ত থাকেন।’ তাঁর আরও দাবি, গত তিন দিন ধরে মমতা তাঁর নাম নিতে শুরু করেছেন এবং তাঁর বিরুদ্ধে থানায় মামলাও করেছেন। এই প্রসঙ্গে হিমন্ত চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “তৃণমূলীরা আমার সামনে দাঁড়াতে পারবে না। টক্কর সমানে সমানে হবে।” এরপরই তাঁর হুঁশিয়ারি, “একটা গুলি চালালে, দুটো গুলি চালাব। বাংলায় পুলিশ থাকলে, অসমেও পুলিশ আছে।”
Published on: Apr 20, 2026 11:09 PM
Follow Us
