Kalyan Banerjee : অমিত শাহকে আবির মাখাবেন কল্যাণ, কেন?
West Bengal Assembly Election 2026 : ভোট প্রচারে ফের অমিত শাহকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। '১৫ দিন কেন, ১৫ মাস বাংলায় থাকুন। ৪ মে বিকেলে অমিত শাহকে সবুজ আবির মাখাব', তোপ কল্যাণের। পাল্টা আক্রমণ করেছেন বিজেপিও। বিজেপির দাবি, শাহের সঙ্গে কোনও তুলনাই হয় না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
ভোট আবহে জমে উঠেছে বাগযুদ্ধ। শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার তৃণমূল ভবনের সামনে তৃণমূলের কর্মিসভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। সেখানেই ফের একবার সুর চড়াতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তীব্র কটাক্ষের সুরে বলেন, “আপনার দাদাগিরি খতম করে দেব অমিত শাহ। ৪ মে আপনাকে সবুজ আবির মাখব। এটা আমার ইচ্ছা।” শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও সুর চড়ান তিনি। বলেন, “যে যত বড় চোর ডাকাত সে বিজেপির ততবড় নেতা।”
Published on: Apr 05, 2026 11:52 PM
Follow Us
