Narendra Modi Asansol Election Rally: ‘বগটুইয়ের ঘটনা মানবতার লজ্জা’, বীরভূমে সুর চড়ালেন মোদী
WB Assembly Election 2026 : বঙ্গে ভোটপ্রচারে মোদী ঝড়। রাজ্যে একইদিনে ৩টি সভা করলেন তিনি। শেষ সভা ছিল সিউড়িতে। এদিন তারা মায়ের নাম নিয়ে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তারাশঙ্করকে শ্রদ্ধা জানালেন। লাল মাটি থেকে ফের পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "বীরভূমের লালমাটিতে পরিবর্তনের ঝড় উঠেছে।"
সিউড়ি : বঙ্গে ভোটপ্রচারে মোদী ঝড়। রাজ্যে একইদিনে ৩টি সভা করলেন তিনি। শেষ সভা ছিল সিউড়িতে। এদিন তারা মায়ের নাম নিয়ে ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে তারাশঙ্করকে শ্রদ্ধা জানালেন। লাল মাটি থেকে ফের পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বীরভূমের লালমাটিতে পরিবর্তনের ঝড় উঠেছে।” বগটুইয়ের ঘটনার প্রসঙ্গে তুলে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, “তৃণমূল জমানায় বগটুইয়ে নৃশংস ঘটনা ঘটেছিল। বগটুইয়ের ঘটনা জঙ্গলরাজের প্রমাণ। তৃণমূলের আমলেই বীরভূমে বালি, পাথর, কয়লা লুঠ। মা-মাটি-মানুষদের মধ্যে মায়ের অবস্থা খারাপ।” প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এল রাষ্ট্রপতিকে অসম্মান ইস্যু।
Published on: Apr 09, 2026 04:09 PM
Follow Us

