TMC Candidate: বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
WB Assembly Election 2026: সূত্রের খবর, এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে বেশ কিছু চমক। শোনা যাচ্ছে, বাংলার এক বিখ্যাত গায়িকা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন । প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীও।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় কারা থাকবে? তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কালীঘাটে বৈঠকে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও। সূত্রের খবর, এবারের তৃণমূলের প্রার্থী তালিকায় থাকতে পারে বেশ কিছু চমক। শোনা যাচ্ছে, বাংলার এক বিখ্যাত গায়িকা ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারেন । প্রার্থী হতে পারেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক অভিনেত্রীও। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বহু নবীন প্রজন্মের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। সূত্রের দাবি, সংখ্যাটা প্রায় চল্লিশ।
Follow Us
Latest Videos
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে IT হানা, কী খুঁজছে তদন্তকারীরা?
