AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parnasree BJP Office : পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় 'ভাঙচুর', দেখুন ঠিক কী ঘটে?

Parnasree BJP Office : পর্ণশ্রীতে ধুন্ধুমার, বিজেপির কার্যালয় ‘ভাঙচুর’, দেখুন ঠিক কী ঘটে?

Souvik Sarkar

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Apr 05, 2026 | 11:16 PM

Share

WB Assembly Election 2026 : অভিযোগ বিজেপির নির্বাচনী কার্যালয়ে তৃণমূলের পোস্টার লাগাতে আসেন কয়েকজন। সেইসময় বিজেপি কর্মীরা বাধা দিলে তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। বিজেপির অভিযোগ, বাধা দেওয়ার পরই তৃণমূলের ৩০ থেকে ৪০ জন লোক এসে বিজেপির কার্যালয় ভাঙচুর করে। একইসঙ্গে ইন্দ্রনীল খাঁ-এর পোস্টার ব্যানার সব ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

বেহালার পর্ণশ্রীতে বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ। বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ-এর পোস্টার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি। অভিযোগ বিজেপির নির্বাচনী কার্যালয়ে তৃণমূলের পোস্টার লাগাতে আসেন কয়েকজন। সেইসময় বিজেপি কর্মীরা বাধা দিলে তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। বিজেপির অভিযোগ, বাধা দেওয়ার পরই তৃণমূলের ৩০ থেকে ৪০ জন লোক এসে বিজেপির কার্যালয় ভাঙচুর করে। একইসঙ্গে ইন্দ্রনীল খাঁ-এর পোস্টার ব্যানার সব ছিঁড়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Follow Us