AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhuparna Thakur : ফ্যাশনে 'ফেল', ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?

Madhuparna Thakur : ফ্যাশনে ‘ফেল’, ভোট প্রচারে কেমন পোশাক পছন্দ মধুপর্ণার?

শুভশ্রী রায়চৌধুরী

|

Updated on: Apr 06, 2026 | 12:09 AM

Share

WB Assembly Election 2026 : বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর বলেন, "গরমে খুব বেশি অ্যাক্সেসরিজ পরি না। শুধুমাত্র সুতির শাড়ি আর চশমা। হাতঘড়িও পর্যন্ত পরি না।" প্রচারে বেরোনোর আগে মধুপর্ণা প্রাতঃভ্রমণে যান। তখন বেছে নেন চুড়িদার। তিনি আরও বলেন, "ছোট থেকেই ফ্যাশন নিয়ে মাথা ঘামাই না। সিম্পল থাকতেই পছন্দ করি।"

চৈত্রে আবহাওয়ার খামখেয়ালিপনা। কখনও রোদ, কখনও বৃষ্টি। রোদ, জল মাথায় নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নিজেদের কুল রাখতে কোন পোশাক বেছে নিচ্ছেন তাঁরা? কী ধরনের পোশাক পছন্দ তাঁদের? খোঁজ নিল টিভি৯ বাংলা। বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তিনি জানিয়েছেন, সুতির জামাকাপড়ই তাঁর পছন্দ। তিনি বলেন, “গরমে খুব বেশি অ্যাক্সেসরিজ পরি না। শুধুমাত্র সুতির শাড়ি আর চশমা। হাতঘড়িও পর্যন্ত পরি না।” প্রচারে বেরোনোর আগে মধুপর্ণা প্রাতঃভ্রমণে যান। তখন বেছে নেন চুড়িদার। তিনি আরও বলেন, “ছোট থেকেই ফ্যাশন নিয়ে মাথা ঘামাই না। সিম্পল থাকতেই পছন্দ করি।”

Published on: Apr 06, 2026 12:00 AM
Follow Us