Ratna Debnath : ‘একজন মা হয়ে, একজন বোন হয়ে’, পানিহাটি BJP প্রার্থী রত্নাকে পাশে নিয়ে সুর চড়ালেন স্মৃতি
WB Assembly Election 2026 : স্মৃতি ইরানি বলেন, "আজ শুধুমাত্র এই লড়াইটা শুরু হয়েছে। আজ এখানে যত মানুষ একত্র হয়েছেন, ওরা পশ্চিমবঙ্গে ন্যায় আনার জন্য দাঁড়িয়ে আছে। তাই একজন মা হয়ে, একজন বোন হয়ে সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। এই মা শুধুমাত্র বিজেপির প্রার্থী নন, এই পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলার একটা প্রতীক।"
আজ মনোনয়ন জমা দিলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তাঁর মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। রত্না দেবনাথকে পাশে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। এদিন স্মৃতি ইরানি বলেন, “আজ শুধুমাত্র এই লড়াইটা শুরু হয়েছে। আজ এখানে যত মানুষ একত্র হয়েছেন, ওরা পশ্চিমবঙ্গে ন্যায় আনার জন্য দাঁড়িয়ে আছে। তাই একজন মা হয়ে, একজন বোন হয়ে সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। এই মা শুধুমাত্র বিজেপির প্রার্থী নন, এই পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলার একটা প্রতীক।” এদিন, মনোনয়ন জমা দেওয়ার সময় রত্না দেবনাথের চোখে জল দেখা যায়। স্মৃতি ইরানিকে জড়িয়ে কেঁদে ফেলেন তিনি।
Follow Us
Latest Videos
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে IT হানা, কী খুঁজছে তদন্তকারীরা?

