ভোটগ্রহণের ঠিক আগে নন্দীগ্রামে বড় পদক্ষেপ কমিশনের

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 21, 2026 | 8:09 PM

মাঝে আর একদিন। তারপরই বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামেও প্রথম দফায় ভোটগ্রহণ হবে। আর ভোটগ্রহণের ঠিক আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক রীতেশ চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দিল কমিশন। রীতেশ চৌধুরীকে সরিয়ে হেড অফিসে পাঠানো হয়েছে। তাঁর বদলে নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক করা হল অখিলেশ সিংকে। এরাজ্যের ডিআইজি সিবিআই হিসেবে অখিলেশ কুমার সিং ২০২১ সালের ১৭ মে নারদকাণ্ডে তৎকালীন চার হেভিয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে নিয়ে এসে গ্রেফতার করেছিলেন। এ ছাড়াও কয়লাপাচারকাণ্ড থেকে গরু পাচারের মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন। এমনকি রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঘটনায় হাইকোর্ট হিংসা ও খুনের ঘটনার তদন্তভার দেয় সিবিআইকে। সেখানে তদন্তকারী আধিকারিকদের মধ্যে ছিলেন অখিলেশ সিং। নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মাঝে আর একদিন। তারপরই বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামেও প্রথম দফায় ভোটগ্রহণ হবে। আর ভোটগ্রহণের ঠিক আগে নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক হিতেশ চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দিল কমিশন। হিতেশ চৌধুরীকে সরিয়ে হেড অফিসে পাঠানো হয়েছে। তাঁর বদলে নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক করা হল অখিলেশ সিংকে।

এরাজ্যের ডিআইজি সিবিআই হিসেবে অখিলেশ কুমার সিং ২০২১ সালের ১৭ মে নারদকাণ্ডে তৎকালীন চার হেভিয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে নিয়ে এসে গ্রেফতার করেছিলেন। এ ছাড়াও কয়লাপাচারকাণ্ড থেকে গরু পাচারের মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করেছেন। এমনকি রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঘটনায় হাইকোর্ট হিংসা ও খুনের ঘটনার তদন্তভার দেয় সিবিআইকে। সেখানে তদন্তকারী আধিকারিকদের মধ্যে ছিলেন অখিলেশ সিং। নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: Apr 21, 2026 08:04 PM
Follow Us