AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন...

Suvendu Adhikari: শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন…

শুভশ্রী রায়চৌধুরী

|

Updated on: May 15, 2026 | 5:18 PM

Share

Suvendu-Shovondeb: শুভেন্দুর পরই বিধানসভায় বক্তৃতা রাখেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তৃতার শুরু থেকেই কটাক্ষের সুর। বিরোধী দলনেতার বক্তৃতার মাঝেই উত্তাল হয় বিধানসভা। চিৎকার করছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু, শুভেন্দু অধিকারী নিজে দলীয় বিধায়কদের থামান। কী বলেন?

আজ বিধানসভায় স্পিকার নির্বাচন ছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হয়েছেন রথীন্দ্র বসু (Rathindra Basu)। স্পিকার নির্বাচনের পরই অধিবেশন বসে বিধানসভায়। প্রথমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তৃতা রাখেন। ধন্যবাদ জানান প্রধান বিরোধী দল তৃণমূলকে। একইসঙ্গে, পুরনো তিক্ততা, ভুল-ত্রুটি ভুলে বহুদলীয় গণতন্ত্র মেনে বিধানসভা চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। শুভেন্দুর পরই বিধানসভায় বক্তৃতা রাখেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তৃতার শুরু থেকেই কটাক্ষের সুর। বিরোধী দলনেতার বক্তৃতার মাঝেই উত্তাল হয় বিধানসভা। চিৎকার করছিলেন বিজেপি বিধায়করা। কিন্তু, শুভেন্দু অধিকারী নিজে দলীয় বিধায়কদের থামান। বলেন, ‘সংবিধানে বাক স্বাধীনতা রয়েছে। বলতে দিন। সরকার সময় মতো উত্তর দেবে।”

Follow Us