ডিএ নিয়ে সুপ্রিম নির্দেশের পর কমিটি গঠন মমতার, কী হবে এবার?

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 06, 2026 | 6:49 PM

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট গতকাল নির্দেশ দিয়েছে, ২৫ শতাংশ ডিএ এখনই রিলিজ করতে হবে রাজ্যকে। বাকি ৭৫ শতাংশের জন্য তিন সদস্যের কমিটি গঠন হয়েছে। তারা রাজ্য সরকারের সঙ্গে ‘মোডালিটিস ওয়ার্কআউট’ করবে। ৬ মার্চের মধ‍্যে বাকি বকেয়া কীভাবে দিতে হবে, তার রূপরেখা চূড়ান্ত করবে কমিটি। ৩১ মার্চের মধ্যে বকেয়া ৭৫ শতাংশ ডিএ-র প্রথম কিস্তি দিতে হবে। সেই কমিটিতে রাজ্য সরকারের কেউ নেই। তা নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যসচিবের নেতৃত্বে ৫ সদস্যর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে, বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ডিএ আন্দোলনকারীদের সংগঠন।