মাসে ৩ হাজার টাকা করে দেবে বিজেপি, বড় ঘোষণা শাহের
BJP Manifesto: মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের পাল্টা বিজেপির অন্নপূর্ণা প্রকল্প। অমিত শাহ জানিয়েছেন, বিজেপির সরকার গঠন হলেই মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। বেকার যুবকদের জন্য ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির।
প্রথম দফার আগে বাংলায় পরপর সভায় মোদী-শাহর কার্পেট বম্বিং। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেশ করলেন বিজেপির সংকল্প পত্র। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে কী কী করা হবে, তিনি তুলে ধরলেন। মোট ১৫টি সংকল্প নেওয়া হয়েছে। বিজেপির সংকল্পপত্রে প্রাধান্য পেয়েছে মহিলা, যুব থেকে কৃষি, শিল্প। এর আগে বহুবার বিভিন্ন বিজেপি নেতা-মন্ত্রীদের মুখে শোনা গিয়েছে, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের তিনহাজার টাকা দেওয়া হবে। বিজেপির ইস্তাহারে সেই সংকল্পই নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের পাল্টা বিজেপির অন্নপূর্ণা প্রকল্প। অমিত শাহ জানিয়েছেন, বিজেপির সরকার গঠন হলেই মহিলাদের মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। বেকার যুবকদের জন্য ৩ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপির। অন্যদিকে রাজ্যে প্রচার করতে আবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
