AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Budget 2026: কোন-কোন জিনিসের দাম বাড়ল? কোন-কোন জিনিসের দাম কমল?

Budget 2026: কোন-কোন জিনিসের দাম বাড়ল? কোন-কোন জিনিসের দাম কমল?

অবন্তিকা প্রামাণিক

|

Updated on: Feb 01, 2026 | 7:37 PM

Share

তেমনই বেশ কিছু জিনিসের দাম বেড়েও যাচ্ছে। দেশীয় পণ্যে উৎপাদনে জোর দিতে বেশ কিছু আমদানি করা পণ্যের উপর থেকে করছাড় তুলে নেওয়া হয়েছে। যেসব পণ্য দেশে এখন পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে অথবা যেগুলির আমদানি খুব সামান্য, সেগুলোর ওপর থেকে শুল্কছাড় প্রত্যাহার করা হয়েছে। 

ভারত সরকারের মেক ইন ইন্ডিয়ার হাত শক্তিশালী করতে বাজেটে একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একইসঙ্গে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে সাম্প্রতিক কিছু পরিবর্তন আনা হয়েছে। ফলে এক ধাক্কায় বেশ কিছু জিনিসের দাম যেমন অনেকটাই কমে যাচ্ছে। তেমনই বেশ কিছু জিনিসের দাম বেড়েও যাচ্ছে। দেশীয় পণ্যে উৎপাদনে জোর দিতে বেশ কিছু আমদানি করা পণ্যের উপর থেকে করছাড় তুলে নেওয়া হয়েছে। যেসব পণ্য দেশে এখন পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে অথবা যেগুলির আমদানি খুব সামান্য, সেগুলোর ওপর থেকে শুল্কছাড় প্রত্যাহার করা হয়েছে।

এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষ আশাবাদী ছিলেন। বাজেটের শুরুতেই শিক্ষা থেকে কর্মসংস্থান, আয়করে একাধিক সুযোগের হাতছানি রয়েছে বাজেটে। কিন্তু আমজনতা? এই বাজেটে সাধারণ মানুষের ঠিক কতটা সুবিধা হবে? কোন কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমল, গোটা বাজেট পর্বে এই বিষয়টির ওপরই তীক্ষ্ণ নজর থাকে নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তের। এদিনই বাজেট পেশের সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন জানিয়েছেন, গত ১০ বছরে প্রায় ২৫ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন। এবারের বাজেটে তাঁদের ঠিক কতটা সুবিধা? কোন কোন জিনিসের দাম কমল?