AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লাজুক মানুষ অরিজিৎ সিং, সেই অরিজিৎকেই নাকি জোর করে চুম্বন! এমনটা করল কে?

লাজুক মানুষ অরিজিৎ সিং, সেই অরিজিৎকেই নাকি জোর করে চুম্বন! এমনটা করল কে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 02, 2024 | 9:53 PM

Share

লাজুক মানুষ অরিজিৎ সিং। সেই অরিজিৎকেই নাকি জোর করে চুম্বন! এমনটা করলেন কে? সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চে গান গাওয়ার সময় অরিজিৎকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বসেন এক পুরুষ ভক্ত। তাঁকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতেও দেখা যায় নিরাপত্তারক্ষীকে, কিন্তু তিনি যে নাছোড়বান্দা!

ট্রোলড হলেন শ্রাবন্তী
হলুদ রঙের সেমি ফর্মাল একটি শার্ট এবং কালো ট্রাউজ়ার্স পরে শ্রাবন্তী নাচছিলেন সবুজে মোড়া মাঠে। চারপাশে সবুজ গাছপালা। ফুরফুরে হাওয়া বইছে সেখানে। দেখেই বোঝা যায়, অভিনেত্রী বেড়াতে গিয়েছেন। ভিডিয়োটি শ্রাবন্তী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর শরীরকে কেন্দ্র করে বিশ্রী মন্তব্য কিছু নেটিজ়েনের। বরাবরের মতো শ্রাবন্তী তাতে কোনও পাল্টা প্রতিক্রিয়া দেননি।

কেন কাজ পান না ঋত্বিকা?
দেবের সঙ্গে ‘আরশিনগর’ ছবিতে কাজ করেছিলেন ঋত্বিকা। অপর্ণা সেন ছিলেন সেই ছবির পরিচালক। বহু বাণিজ্যিক ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী। কিন্তু এখন কম কাজ করছেন। কারণ হিসেবে ঋত্বিকা জানিয়েছেন, তিনি বেছে কাজ করছেন। তাই তাঁর ইদানিং কাজের পরিমাণ কমেছে।

শ্রাবন্তীর মায়ের জন্মদিন

পারিবারিক সেলিব্রেশনের পালা। মায়ের জন্মদিন বেশ গুছিয়ে পালন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ১ এপ্রিল সোমবার ছিল অভিনেত্রীর মায়ের জন্মদিন। এদিন পরিবারের সকলকে নিয়ে তিনি হাজির হয়েছিলেন রেস্তোরাঁয়। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী।

অরিজিৎকে জোরসে চুমু
লাজুক মানুষ অরিজিৎ সিং। সেই অরিজিৎকেই নাকি জোর করে চুম্বন! এমনটা করলেন কে? সম্প্রতি এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চে গান গাওয়ার সময় অরিজিৎকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বসেন এক পুরুষ ভক্ত। তাঁকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতেও দেখা যায় নিরাপত্তারক্ষীকে, কিন্তু তিনি যে নাছোড়বান্দা!

আরিয়ানের প্রেম?

সোশ্যাল মিডিয়ায় গোয়েন্দাগিরি করে রহস্য ফাঁস? ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির সঙ্গে রোম্যান্সে বুঁদ আরিয়ান খান? কানাঘুষো সোশ্যাল মিডিয়ায়। আরিয়ান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লক্ষ্য করে দেখা গিয়েছে যে, শাহরুখের ছেলে শুধু লারিসা নয়, লারিসার পুরো পরিবারকে ফলো করেন এবং ব্রাজিলিয়ান সুন্দরীও ফলো করেন গোটা খান ফ্যামিলিকে। তা নিয়েই চর্চা এখন তুঙ্গে।

অজয়ের সেলিব্রেশন
জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ চমকের আয়োজন করলেন অজয় দেবগণ। টানা চার বছর পর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ময়দান। তারই ফাইনাল ট্রেলার মুক্তি পেল এদিন। যা সামনে আসতেই নেটপাড়ায় প্রশংসার ঝড়।

অজয়ের জন্মদিনে কী করলেন কাজল?
তাঁদের দাম্পত্যের মধ্যে রয়েছে নিখাদ বন্ধুত্ব। সেই কারণেই স্বামী অভিনেতা অজয় দেবগণের সঙ্গে সামাজিক মাধ্যমেও রঙ্গ-রসিকতা করতে পারেন অভিনেত্রী কাজল। ২ এপ্রিল অজয়ের ৫৫তম জন্মদিন। কাজল লিখেছেন, “আমি জানি তুমি তোমার জন্মদিনের জন্য কতখানি আনন্দিত। কেক কাটবে বলে সারাক্ষণই লাফাচ্ছ, ঝাঁপাচ্ছ, হাত তালি দিচ্ছ, গোল গোল করে ঘুরছ ঘরের মধ্যে। আজকের দিনটা আমি তোমাকে হ্যাপি বার্থ ডে উইশ করে শুরু করছি।”

‘হচ্ছে না সন্তান’
অনুষ্কা শর্মা মা হওয়ার পর এ বার কি হবু মা-বাবার তালিকায় নাম লিখিয়েছেন কে এল রাহুল-আথিয়া শেট্টি? সম্প্রতি এই গুঞ্জনই রটেছে সর্বত্র। তবে সূত্র জানাচ্ছে, যা রটেছে তা নেহাতই গুঞ্জন, আপাতত মোটেও মা হচ্ছেন না আথিয়া। বাবা হচ্ছেন না রাহুল।

সলমন-অর্জুনের বিবাদ!
সলমনের ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অর্জুন কাপুর। তাঁদের দু’জনের প্রেমের কারণে সলমন কি ক্ষুব্ধ? সেই প্রভাব কি পড়েছে অর্জুন কাপুরের বাবা বনি কাপুরের জীবনেও? বনির উত্তর, “ওদের মধ্যে যাই হয়ে যাক না কেন, আমার সঙ্গে সলমনের সম্পর্ক ঠিকই আছে। ও আমায় অনেক শ্রদ্ধা করে, অনেক ভালবাসে।”

Follow Us