ঘাড় থেকে নামছে না SIR, বাংলায় ‘সময়ে’ ভোট নিয়েও জল্পনা জারি
এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা আগামী ২৮ ফেব্রুয়ারি। কিন্তু, এখনও ৫০ লক্ষ নথি যাচাই বাকি। ওই নথি যাচাই করার জন্য ২৫০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছে। কিন্তু, আড়াইশো জন জুডিশিয়াল অফিসার দিয়ে কত দ্রুত এত নথি যাচাই করা সম্ভব? এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রয়োজনে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা যেতে পারে। কিন্তু, নথি যাচাই সম্পূর্ণ করে সময়ে কি বিধানসভা নির্বাচন করা সম্ভব বাংলায়? বিজেপির বক্তব্য, আগে এসআইআর-র সমস্ত আবেদন, অভিযোগের নিষ্পত্তি করতে হবে। তারপর ভোট গ্রহণ করতে হবে। কিন্তু, সেক্ষেত্রে কি বর্তমান সরকারের সময় শেষ হওয়ার আগে নির্বাচন সম্ভব? এই জল্পনা ক্রমশ বাড়ছে। এখন দেখার, বাংলায় কবে ভোটের দিন ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন।