Winter Weather: চলে যাচ্ছে শীত, রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস

| Edited By: জয়দীপ দাস

Feb 18, 2026 | 10:56 AM

West Bengal Weather: রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার জোগানেও কোপ। রোদের তেজে আরও বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। দিনে তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।

কলকাতা: শেষবেলায় কামরটা ক্রমেই তীব্র করছিল শীত। ফের নামছিল পারদ। কিন্তু তা যে স্থায়ী হবে না সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এবার পুরোপুরি বিদায়ের পথে ঠান্ডার মরশুম। রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার জোগানেও কোপ। রোদের তেজে আরও বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। দিনে তাপমাত্রার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। 

Follow Us