AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রোগী সমেত উল্টে গেল অ্যাম্বুলেন্স, দাঁড়িয়ে গেল শ’য়ে শ’য়ে গাড়ি; তারপর যা হল…

Viral Video: অ্যাম্বুলেন্সগুলিকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে না পারলে প্রাণ যাবে তার ভিতরে থাকা মানুষটির, যা হয়তো সত্যিই আপনার আমার ব্যস্ততার থেকে অনেক জরুরী। কিন্তু ক'টা মানুষ এটা বোঝে বলুন তো? তবে এবার এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে অধিকাংশ নেটিজেন মন্ত্রমুগ্ধ।

রোগী সমেত উল্টে গেল অ্যাম্বুলেন্স, দাঁড়িয়ে গেল শ'য়ে শ'য়ে গাড়ি; তারপর যা হল...
| Updated on: Jan 28, 2024 | 7:30 PM
Share

রাস্তা দিয়ে কোনও অ্যাম্বুলেন্স গেলে, আশেপাশের গাড়ি সরে দিয়ে তাকে জায়গা করে দেয়। এমন অনেক সময়ই আমাদের চোখে পড়ে। জ্যামে আটকে যাওয়া অ্যাম্বুলেন্সকেও রাস্তা ফাঁকা করে দিতে দেখা যায়। অ্যাম্বুলেন্সগুলিকে সময়মতো হাসপাতালে নিয়ে যেতে না পারলে প্রাণ যাবে তার ভিতরে থাকা মানুষটির, যা হয়তো সত্যিই আপনার আমার ব্যস্ততার থেকে অনেক জরুরী। কিন্তু ক’টা মানুষ এটা বোঝে বলুন তো? তবে এবার এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে অধিকাংশ নেটিজেন মন্ত্রমুগ্ধ। ঠিক কী দেখা যাচ্ছে ভাইরাল হওয়া ভিডিয়োয়?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি অ্যাম্বুলেন্স খুব দ্রুত রাস্তা দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে, অ্যাম্বুলেন্সটি একটি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় এবং সেটি রাস্তায় উল্টে পড়ে। এর পর রাস্তায় চলাচলকারী সব যানবাহন দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে সমস্ত লোক বেরিয়ে আসতে থাকে। অ্যাম্বুলেন্স চালককে সাহায্য করতে সেখানে ভিড় জমান বহু মানুষ। অ্যাম্বুলেন্স চালককে সাহায্য করার জন্য লোকজনকে এভাবে ছুটতে দেখলে আপনি আবেগপ্রবণ হয়ে পড়বেন। এই ভিডিয়োটি @goodnews_movement নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া এই ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রায় এক লাখ মানুষ লাইক করেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োতে মানুষ প্রচুর কমেন্ট করেছে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “পৃথিবীতে এখনও অনেক ভাল মানুষ আছে। তাই হয়তো এই সব ভিডিয়ো চোখে পড়ে।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “দেখে ভাল লাগলো, একবারও কেউ সময় না নিয়ে তাদের গাড়ি থেকে বেরিয়ে এলেন।”

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত