Drug Smuggling: কোলে বাচ্চা, ট্রেনের মধ্যে তিন মহিলার ব্যাগে ছিল নজর, জোর করে খোলাতেই আড়াই কোটির জিনিস বেরিয়ে এল…

Crime news: ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়ার ভারতের দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয়েছে তিন মহিলাকে। ধৃতদের নাম জোসনারা বেগম ( ৩৬), জাবরান্নেসা (৩০) এবং আনোয়ারা বেগম ( ১৯)। এদের মধ্যে দু'জনের কোলে ছিল শিশু।

Drug Smuggling: কোলে বাচ্চা, ট্রেনের মধ্যে তিন মহিলার ব্যাগে ছিল নজর, জোর করে খোলাতেই আড়াই কোটির জিনিস বেরিয়ে এল...
ধৃত তিন মহিলা।Image Credit source: TV9 বাংলা

|

Oct 17, 2026 | 4:35 PM

মালদহ: কোলে শিশু, দুই মহিলাকে দেখে সন্দেহ হওয়ার জো নেই। কিন্তু তাদের তল্লাশি চালাতেই বেরিয়ে এল ভয়ঙ্কর জিনিস। ট্রেনে করে পাচারের সময় উদ্ধার হল প্রায় আড়াই কোটি টাকার ব্রাউন সুগার। গ্রেফতার তিন মহিলা। দুই মহিলার কোলে আবার শিশুও ছিল। সাধারণ যাত্রী সেজে তাঁরা মাদক পাচার করার চেষ্টা করছিল। এর পিছনে রয়েছে আন্তর্জাতিক মাদক পাচার চক্র।

ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়ার ভারতের দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয়েছে তিন মহিলাকে। ধৃতদের নাম জোসনারা বেগম ( ৩৬), জাবরান্নেসা (৩০) এবং আনোয়ারা বেগম ( ১৯)। এদের মধ্যে দু’জনের কোলে ছিল শিশু।

তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ কেজি ৮০ গ্রাম ব্রাউন সুগার। শিশুদের খাবার সহ বিভিন্ন জিনিসপত্রের আড়ালে লুকানো ছিল বিপুল মাদক। ওল্ড মালদহ স্টেশনে ট্রেনটি দাঁড়াতেই এসটিএফের সাহায্য নিয়ে জিআরপি হানা দেয়।

জানা গিয়েছে, গোপন খবর পেয়ে, আগে থেকেই অভিযান চালানোর পরিকল্পনা করেছিল জিআরপি। ধৃত তিন মহিলা অসমের ডিমাপুর থেকে মাদক নিয়ে যাচ্ছিল। তাদের যাওয়ার কথা কালিয়াচক এবং গাজোলে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্যান্য খরচ ছাড়াও প্রতি মহিলাকে ১৫ হাজার টাকা দেওয়া হয় মাদক পাচারের জন্যে। এর পিছনে রয়েছে বড় আন্তর্জাতিক মাদক পাচার চক্র।

Loading...
Unable to load recommendations.
Follow Us