Abhishek Banerjee: ‘এখান থেকে আমার মৃতদেহ উদ্ধার হোক…আমি যাব না’, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন অভিষেক

Abhishek Banerjee at Sonarpur: অভিষেক জানিয়েছেন, সোনারপুরের এই ঘটনা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টেও যাবেন তিনি। প্রয়োজনে নিজে পিটিশনার হিসেবে আবেদন করবেন বলেও জানিয়েছেন তৃণমূল সাংসদ।

Abhishek Banerjee: এখান থেকে আমার মৃতদেহ উদ্ধার হোক...আমি যাব না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন অভিষেক
মৃত কর্মীর বাড়িতে অভিষেকImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 30, 2026 | 5:47 PM

সোনারপুরে: মৃত তৃণমলকর্মীর বাড়িতে যাওয়ার আগে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। মেইল করা হয়েছিল। তারপরও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) আশপাশে দেখা গেল না কোনও পুলিশ ফোর্স। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন অভিষেক। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হল, জুতো ছোড়া হল, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল। এই পরিস্থিতিতে অভিষেক বললেন, “ফোর্স না এলে এখান থেকে যাব না।”

সঞ্জু নামে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে এদিন যান অভিষেক। সাদা জামায় লেগে রয়েছে ছোড়া ডিমের দাগ। সেই অবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “ওরা আমাকে প্রাণে মারতে চায়। মেরে দিক। আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে যাব না, যতক্ষণ না ফোর্স এসে উদ্ধার করবে।” সঞ্জুর বাড়িতে বসে তিনি বলেন, “আমি বেরিয়ে যেতেই পারি। কিন্তু সঞ্জুর বাবা-মায়ের উপর অত্যাচার হবে। ফোর্স না এলে আমি যাব না।”

সেই সঙ্গে অভিষেক এও বলেন, “সোনারপুরের এই ঘটনা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি। শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টেও যাব। প্রয়োজনে নিজে পিটিশনার হিসেবে আবেদন করব। সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে।” 

এদিন অভিষেকের সঙ্গে ছিলেন মাত্র দু’জন নিরাপত্তারক্ষী। তাঁরাও বলেন, “কোনও রকমে প্রাণে বাঁচিয়ে এনেছি। কীভাবে বের করব জানি না।” সংবাদমাধ্যমের সঙ্গেই আইসি-র সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। ফোর্স পাঠাতে অনুরোধ করেন। পরে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরানোর ব্যবস্থা করে।

Follow Us