West Bengal News Updates: দ্বিতীয় হাসপাতালেও ভর্তি হল না, অভিষেকের উপর হামলার নিন্দা রাহুলের
West Bengal News Updates: থ্রেট কালচারে হাতুরি মারলো বিজেপি সরকার। চাকরি গেল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। ফেরাতে হবে বন্ডের ২০ লক্ষ টাকাও। তিলোত্তমাকে ক্রাইম সিনে সন্দেহজনকভাবে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ।

কলকাতা: রাজ্য়ে শুরু সার্ভিক্যাল ক্যানসারের টিকাকরণ। বিধাননগর হাসপাতালে হাজির খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৪ বছরের কিশোরীদের বিনামূল্যে দেওয়া হবে টিকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের ২৩৫ স্বাস্থ্য কেন্দ্রে মিলবে HPV টিকা। আগামীদিনে ৮৮০টি কেন্দ্রে চলবে টিকাকরণ।
LIVE NEWS & UPDATES
-
Abhishek Banerjee: ‘ভর্তির প্রয়োজন নেই অভিষেকের’, জানিয়ে দিল দ্বিতীয় হাসপাতালও
- প্রথমে বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে চিকিৎসা হচ্ছে না বলে অন্য একটি বেসরকারি হাসপাতালে অভিষেককে নিয়ে যাওয়া হয়।
- দ্বিতীয় ওই হাসপাতালও প্রাথমিক পরীক্ষার পর জানিয়ে দিল, ভর্তির প্রয়োজন নেই অভিষেকের।
-
Rahul Gandhi: অভিষেকের উপর হামলার নিন্দা রাহুলের
- ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার নিন্দা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
- সোশ্যাল মিডিয়ায় রাহুল লেখেন, “সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা নিন্দনীয়।”
- এরপর তিনি লেখেন, “একজন সাংসদের উপর হামলা শুধুমাত্র ব্যক্তির উপর হামলা নয়। যে সংসদীয় এলাকার ভোটাররা তাঁকে নির্বাচিত করেছেন এবং গণতন্ত্রের উপর হামলা।”
-
-
কেন অভিষেককে হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে গেলেন মমতা?
বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই হাসপাতাল থেকে অভিষেককে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মমতা অভিযোগ করলেন, বাইপাসের ধারে ওই হাসপাতালে ঠিকমতো চিকিৎসা করা হয়নি অভিষেককে। উপর থেকে এই নিয়ে নির্দেশ এসেছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
-
হাসপাতালে পৌঁছলেন অভিষেক
সোনারপুর থেকে বেসরাকরি হাসপাতালে এসেছেন। সেখানে তিনি ভর্তি হবেন কি না জানা যায়নি। হুইলচেয়ারে বসিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালের ভিতর। আজ সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহ করার অভিযোগ ওঠে। মারধর করা হয় তাঁকে বলে দাবি। এরপরই তিনি বেসরকারি হাসপাতালে পৌঁছন।
-
Attack on Abhishek: বিজেপির আসল চেহারা… গোটা বিশ্ব দেখছে: তৃণমূল
অভিষেকের উপর হামলার ঘটনায় তৃণমূল বলছে, বিজেপির আসল চেহারা, রাজনৈতিক অবস্থান আজ সবাই দেখল।
THE TRUE FACE OF @BJP4Bengal‘s POLITICS STANDS EXPOSED.
The attack on our National General Secretary @abhishekaitc today is yet another reminder of how rapidly law and order has deteriorated under this shameless regime.
If a sitting Opposition MP can be targeted in broad…
— All India Trinamool Congress (@AITCofficial) May 30, 2026
-
-
Attack on Abhishek Banerjee: অভিষেকের উপর হামলার ঘটনায় নিন্দা খাড়্গে, অখিলেশের
তৃণমূল সাংসদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা রাজনৈতিক মহলে। এক্স মাধ্যে নিন্দা প্রকাশ করলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে, এসপি নেতা অখিলেশ যাদবের।
Strongly condemn the shocking attack on MP Shri Abhishek Banerjee in Sonarpur, as he went to meet the families affected by post-poll violence in the state.
The deliberate lack of adequate police protection for a prominent Opposition leader speaks volumes about the BJP’s…
— Mallikarjun Kharge (@kharge) May 30, 2026
बंगाल में तृणमूल कांग्रेस के महत्वपूर्ण नेता श्री अभिषेक बनर्जी जी के ऊपर जानलेवा हमला करवाकर बंगाल की अराजक भाजपा सरकार ने साबित कर दिया है कि भाजपा नफ़रत भरी नकारात्मक हिंसक राजनीति के सिवा और कुछ नहीं कर सकती है। इतने संवेदनशील वातावरण में भी पुलिस की व्यवस्था न होना एक बड़ी…
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 30, 2026
-
Abhishek Banerjee: সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন অভিষেক
-
অভিষেক জানিয়েছেন, সোনারপুরের এই ঘটনা নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। শুধু হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টেও যাবেন তিনি।
- মৃত তৃণমলকর্মীর বাড়িতে যাওয়ার আগে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। মেইল করা হয়েছিল। তারপরও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) আশপাশে দেখা গেল না কোনও পুলিশ ফোর্স।
- সাদা জামায় লেগে রয়েছে ছোড়া ডিমের দাগ। সেই অবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “ওরা আমাকে প্রাণে মারতে চায়। মেরে দিক। আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে যাব না, যতক্ষণ না ফোর্স এসে উদ্ধার করবে।”
-
-
Abhishek Banerjee: অভিষেককে লক্ষ্য করে ছোড়া হল ডিম-জুতো-কাদা
- মৃত কর্মীর বাড়িতে যাওয়ার পথে ডিম ছোড়া হল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। মার খেতে হল সাংসদকে।
- সোনারপুরে ধুন্ধমার পরিস্থিতি। হেলমেট পরিয়ে বের করা হচ্ছিল অভিষেককে। ঠিক সেই সময়ই পরপর ডিম ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। ছোড়া হয় জুতো, কাদা।
- ছেঁড়া জামা পরেই মৃত কর্মীর বাড়িতে পৌঁছে যান অভিষেক। বলেন, ‘দেখুন কী অবস্থা করেছে। এটা গণতন্ত্র?’
-
Abhishek Banerjee: অভিষেক রাস্তায় বেরতেই দেখানো হল কালো পতাকা, ডিম হাতে দাঁড়িয়ে মহিলারা
- সোনারপুরের দিকে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ঠিক কামালগাজির কাছে তাঁর গাড়ি পৌঁছতেই চোর চোর স্লোগান শুরু হয়। অনেকে জড় হয়ে কালো পতাকা দেখাতে থাকেন।
- এদিন সকাল থেকে এলাকায় অপেক্ষা করছিলেন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। তাঁরাই এদিন অভিষেক পৌঁছতেই স্লোগান দিতে শুরু করেন।
- পরে গাড়ি এগিয়ে যায়। দেখা যায়, কয়েকজন মহিলা ডিম হাতে অপেক্ষা করছেন।
-
উদ্বোধন হয়ে গেল ‘স্বচ্ছ অ্যাপ’
- কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টরের উপস্থিতিতে নিউটাউনের হোটেলে আজ শনিবার দুপুরে পর্যালোচনা সভা এবং স্বচ্ছ অ্যাপ উদ্বোধন কর্মসূচি। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুর-নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্বচ্ছ অ্যাপের মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা সংক্রান্ত বিশেষ প্রচারাভিযান কর্মসূচি নিতে চলেছে রাজ্য।
- পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের আলোকশ্রী প্রকল্পের বদলে কেন্দ্রীয় বিনামূল্যে সৌরবিদ্যুৎ প্রকল্প পিএম সূর্যঘর রাজ্যে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা।
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার
ময়দানের পিডব্লিউডি টেন্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক আজ বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এবং রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। বৈঠকে উপস্থিত ছিলেন সাউথ ইস্টার্ন রেলওয়ে ও ইস্টার্ন রেলওয়ের শীর্ষ আধিকারিকরাও। রেলের জমি দখলমুক্ত করা, বিভিন্ন রেল প্রকল্পের অগ্রগতি এবং সেগুলির নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
-
কালীঘাট থানায় CID
কালীঘাট থানায় পৌঁছে গেলেন CID আধিকারিকরা। এর আগে তাঁরা অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে যান। সেখানে অভিষেক না থাকায় বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কালীঘাটে পৌঁছন। অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে নোটিস দেন। সেই নোটিস ধরিয়েই তাঁরা পৌঁছে যান কালীঘাট থানায়।
-
ভবানীভবনে ডাক পড়ল অভিষেকের
- ১ জুন দুপুর ১২টায় ভবানীভবনে ডাক পড়ল অভিষেকের
- বিধানসভার সই জালিয়াতি মামলায় তলব তাঁর
- সই-কাণ্ডের নেপথ্যে ঠিক কী রয়েছে, কী কী হতে পারে এই সব কিছু তদন্তের জন্য় ডেকে পাঠানো হয়েছে অভিষেককে।
-
অভিষেকের বাড়িতে সিআইডি
- তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির সামনে পৌঁছে গেল সিআইডি টিম। শনিবার দুপুর দেড়টা নাগাদ ৫-৬ জন আধিকারিকের একটি টিম হাজির হয় ভবানীপুরে ‘শান্তিনিকেতন’ নামে ওই বাড়ির সামনে।
- প্রায় ১০ মিনিট ধরে তাঁরা দরজায় ধাক্কা দিলেও, কেউ বাড়ি থেকে বেরোয়নি। পরে এক কর্মী বাড়ির ভিতর থেকে বেরিয়ে জানান, অভিষেক ও পরিবারের সদস্যরা কেউ বাড়িতে নেই।
- এরপর অভিষেক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “শান্তিনিকেতন বিল্ডিং-এ থাকি না। ওদের কালীঘাটের বাড়িতে আসতে বলুন।” এরপর সেখানে হাজির হয় সিআইডি টিম।
- বেশ কিছুক্ষণ অপেক্ষার পর কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিষেক। তিনি সেই নোটিস গ্রহণ করেন।
-
শুরু হয়ে গেল বকেয়া ডিএ দেওয়া
আগের সরকারের আমলে আন্দোলন আছড়ে পড়েছিল সরকার। এবার বিজেপি ক্ষনতায় আসতেই হয়ে গেল কাজ। অবশেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ শুরু রাজ্য সরকারের। ২০০৮ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় ৮ বছরের বকেয়া ডিএ দিচ্ছে নবান্ন। তা নিয়ে জোর চর্চা প্রশাসনিক মহলে।
-
থ্রেট কালচারে হাতুরি বিজেপি সরকারের
থ্রেট কালচারে হাতুরি মারলো বিজেপি সরকার। চাকরি গেল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। ফেরাতে হবে বন্ডের ২০ লক্ষ টাকাও। তিলোত্তমাকে ক্রাইম সিনে সন্দেহজনকভাবে উপস্থিত ছিলেন বিরূপাক্ষ।
-
তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল
তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। পুরসভা ছেড়ে পালাচ্ছেন কাউন্সিলররা। চন্দননগরে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা। ভেঙে গেল বোর্ড। টিটাগড় পুরসভাতেও একই ছবি। সেখানেও গণইস্তফা। দলের শীর্ষ নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ নেতাদের।
Published On - May 30,2026 11:28 AM
