Bankura Doctors Success Story: মায়ের পেটে থাকতে পেঁচিয়ে গিয়েছিল অ্যামনিওটিক ব্যান্ড, বড় হয়ে হাঁটতেই পারত না, একরত্তির জন্য অসাধ্য সাধন করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ

Bankura Sammilani Medical College: পুরুলিয়ার বাসিন্দা মহম্মদ নইম তাঁর ৩ মাসের পুত্র সন্তানকে নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আউটডোরে আসেন। শিশুটির দুটি পা স্বাভাবিকের তুলনায় ছিল অত্যন্ত সরু ও দুর্বল। চিকিৎসকেরা বুঝতে পারেন, গর্ভাবস্থায় অ্যমনিওটিক ব্যান্ড পায়ে জড়িয়ে যাওয়ার ফলে ওই শিশুর ডান পা ভালোমতো পুষ্টি পায়নি।

Bankura Doctors Success Story: মায়ের পেটে থাকতে পেঁচিয়ে গিয়েছিল অ্যামনিওটিক ব্যান্ড, বড় হয়ে হাঁটতেই পারত না, একরত্তির জন্য অসাধ্য সাধন করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ
বিরল অস্ত্রোপচার করলেন বাঁকুড়া সম্মিলনী হাসপাতালের চিকিৎসকরা।Image Credit source: TV9 বাংলা

|

Nov 21, 2026 | 3:32 PM

বাঁকুড়া: গর্ভাবস্থাতেই অ্যামনিওটিক ব্যান্ড জড়িয়ে গিয়েছিল। এর জেরে গর্ভস্থ শিশুর দুটি পা একেবারে দুর্বল হয়ে পড়ে। মাত্র তিন মাস বয়সী সেই শিশুর শরীরে জটিল অস্ত্রোপচার করে তাঁর পা দুটি চলাচলের যোগ্য করে তুললেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা। অত্যন্ত জটিল অস্ত্রোপচারে শিশুটিকে ভবিষ্যতের সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পেরে স্বাভাবিক ভাবেই খুশি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে শিশুর পরিবারের লোকজন।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পুরুলিয়ার বাসিন্দা মহম্মদ নইম তাঁর ৩ মাসের পুত্র সন্তানকে নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আউটডোরে আসেন। শিশুটির দুটি পা স্বাভাবিকের তুলনায় ছিল অত্যন্ত সরু ও দুর্বল। চিকিৎসকেরা বুঝতে পারেন, গর্ভাবস্থায় অ্যমনিওটিক ব্যান্ড পায়ে জড়িয়ে যাওয়ার ফলে ওই শিশুর ডান পা ভালোমতো পুষ্টি পায়নি। এর ফলেই পা দুটি দুর্বল ও সরু হয়ে গেছে। এই অবস্থায় শিশুটি ভবিষ্যতে হাঁটাচলা করতে পারবে না। শিশুটিকে ভবিষ্যতের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে তড়িঘড়ি পায়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকেরা।

গত ২৭ অক্টোবর শিশুটিকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ৫ নভেম্বর প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক অর্ণব মন্ডলের নেতৃত্বে শিশুটির দুটি পায়ে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘক্ষণ ধরে ৩ মাসের ওই শিশুটিকে অজ্ঞান করে রেখে, তাঁর দুটি পায়ে জটিল অস্ত্রোপচার হয়। এরপর শিশুটিকে ২ সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। অবশেষে ওই শিশু ক্রমশ্য সুস্থ হয়ে ওঠায়, তাঁকে ছুটি দিয়ে দেন চিকিৎসকেরা। ছোট অবস্থাতেই শিশুটিকে এভাবে নিখরচায় ভবিষ্যতের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পেরে খুশি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে রোগীর পরিজনেরা।

শিশুটির বাবা মহম্মদ নইম বলেন, “জন্ম থেকেই ওঁর নার্ভের সমস্যা ছিল। এখানে নিয়ে আসায় চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। আমাদের আর্থিক সঙ্গতি নেই বাইরে চিকিৎসা করার, এখানকার চিকিৎসকদের কাছে কৃতজ্ঞ।”

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ পঞ্চানন কুন্ডু  এই জটিল অস্ত্রোপচারের ব্যাখ্যা করে বলেন, “তিন মাসের একটি শিশুর পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। গর্ভে থাকাকালীন অ্যামনিওটিক ব্যান্ড জড়িয়ে যাওয়ায়, ওই জায়গায় পুষ্ট কম পৌঁছয়। সীমিত সংখ্যক চিকিৎসক নিয়েই আমরা এত বড় অস্ত্রোপচারে সাফল্য পেয়েছি। ডঃ অর্ণব মণ্ডল খুবই পজেটিভ মানুষ। উনি নানা প্লাস্টিক সার্জারি করছেন।”

Loading...
Unable to load recommendations.
Follow Us