HS Result 2026: লাস্টের বেঞ্চে বসেছিল, সবাই যখন পরীক্ষা দিচ্ছে, ও তখনও… টুকলি তো করছে না তবে? পরীক্ষক ছাত্রীকে দেখেই হতবাক

Bankura: উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা ছিল। অন্যান্য পরীক্ষার্থীর মতোই এদিন বাঁকুড়া হিন্দু হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রিম্পা নন্দী হাজির হয় নিজের পরীক্ষাকেন্দ্র টাউন গার্লস স্কুলে। পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ পরীক্ষার হলে অস্বাভাবিক রকমের কাঁপুনি শুরু হয় ওই পরীক্ষার্থীর।

HS Result 2026: লাস্টের বেঞ্চে বসেছিল, সবাই যখন পরীক্ষা দিচ্ছে, ও তখনও... টুকলি তো করছে না তবে? পরীক্ষক ছাত্রীকে দেখেই হতবাক
স্কুলে উত্তেজনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 12, 2026 | 1:17 PM

বাঁকুড়া: খাতা-প্রশ্নপত্র সবই দেওয়া হয়ে গিয়েছিল। অন্যান্য ছাত্রীরা লেখাও শুরু করে দেয়। কিন্তু ওই ছাত্রীকে দেখে কেমন যেন মনে হয়েছিল পরীক্ষকের। কাছে যেতেই পরীক্ষক দেখেন, থর্ থর্ করে কাঁপছে ছাত্রী। চোখমুখ উল্টে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ঘটল বিপত্তি। পরীক্ষা শুরু হতেই বাঁকুড়া টাউন গার্লস স্কুলের এক পরীক্ষার্থী পরীক্ষার হলে হঠাৎ কাঁপতে শুরু করে। পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে। তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। আপাতত সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

আজ উচ্চ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা ছিল। অন্যান্য পরীক্ষার্থীর মতোই এদিন বাঁকুড়া হিন্দু হাইস্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী রিম্পা নন্দী হাজির হয় নিজের পরীক্ষাকেন্দ্র টাউন গার্লস স্কুলে। পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ পরীক্ষার হলে অস্বাভাবিক রকমের কাঁপুনি শুরু হয় ওই পরীক্ষার্থীর। বিষয়টি পরীক্ষকের নজরে আসতেই তড়িঘড়ি শিক্ষা দফতরে জানানো হয়।

ওই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। সেখানেই পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার সমস্ত ব্যবস্থা করে শিক্ষা দফতর। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি।