Bankura: চাকায় পিষে গেল শিশুর শরীর, গ্রেফতার গাড়িচালক ও তাঁর বন্ধু

Bankura: গতকাল বিকালে বিষ্ণুপুর থানার নেতাজিনগরের মাঠে আর পাঁচটা শিশু কিশোরের সঙ্গে খেলা করছিল বছর ছয়েক বয়সী প্রীয়ম প্রামাণিক। মাঠের ধারে দাঁড়িয়ে ছিল একটি চারচাকা গাড়ি। গাড়িতে বসেছিল গাড়ির মালিক ও তাঁরই এক বন্ধু।

Bankura: চাকায় পিষে গেল শিশুর শরীর, গ্রেফতার গাড়িচালক ও তাঁর বন্ধু
বাঁকুড়ায় দুর্ঘটনায় শিশু মৃত্যুImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 15, 2024 | 12:33 PM

বাঁকুড়া: খেলার মাঠে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। আর সেই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের নেতাজিনগর এলাকা। ঘাতক গাড়ির চালককে গ্রেফতার, কঠোর শাস্তি ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালেই ক্ষোভে আছড়ে পড়েন এলাকার মানুষ। পরে বিষ্ণুপুর থানার পুলিশ হাসপাতাল চত্বরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, গতকাল বিকালে বিষ্ণুপুর থানার নেতাজিনগরের মাঠে আর পাঁচটা শিশু কিশোরের সঙ্গে খেলা করছিল বছর ছয়েক বয়সী প্রীয়ম প্রামাণিক। মাঠের ধারে দাঁড়িয়ে ছিল একটি চারচাকা গাড়ি। গাড়িতে বসেছিল গাড়ির মালিক ও তাঁরই এক বন্ধু। গাড়িটি স্টার্ট না হওয়ায় স্থানীয় কয়েকজন কিশোরকে গাড়িটি ঠেলা দিতে বলে গাড়ির মালিক। কিশোরদের ঠেলায় গাড়িটি স্টার্ট হয়ে গেলেও গাড়িটির চালক চন্দন রায় আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি।

গাড়িটি মাঠের মাঝ বরাবর চলতে থাকে। এই সময়ই গাড়িটি প্রীয়মকে সজোরে ধাক্কা দিলে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রীয়ম। এরপর তড়িঘড়ি তাকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ ঘাতক গাড়িটি আটক করার পাশাপাশি গাড়ির মালিক ও তাঁর বন্ধু অভিনন্দন মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে।

Follow Us