Bankura: রাস্তার ধারে উন্নয়নের পেল্লাই ফ্লেক্স! আর তার পিছনেই এমন কাণ্ড! কাঠগড়ায় বিধায়ক

Bankura: প্রভাব খাটিয়ে মেয়েকে কল্যানী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে এমনিতেই বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা। এবার লোকসভা নির্বাচনের মুখে ফের বিতর্কে জড়ালেন তিনি।

Bankura: রাস্তার ধারে উন্নয়নের পেল্লাই ফ্লেক্স! আর তার পিছনেই এমন কাণ্ড! কাঠগড়ায় বিধায়ক
এই ফ্লেক্সের আড়ালেই চলছে সেই কাজImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 11, 2024 | 11:53 AM

বাঁকুড়া:  রাস্তার ধারে উন্নয়নের বড় বড় ফ্লেক্স। আর তার আড়ালেই চলছে আসল কাজ! আসল ‘ধান্দাবাজি’।  রেলের জায়গা দখল করে নির্মাণ চালিয়ে যাওয়ার ঘটনায় ফের বিতর্কে জড়ালেন বাঁকুড়ার পদ্ম বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রেলের কাছে অভিযোগ জমা দিয়েছেন বাঁকুড়ার এক বাসিন্দা। একদিকে যখন রেলের জায়গা দখল মুক্ত করতে বাঁকুড়া শহরে লাগাতার উচ্ছেদ অভিযান চালাচ্ছে রেল কর্তৃপক্ষ। সেখানে কীভাবে রেলের জায়গা দখল করে এই অবৈধ নির্মাণ চলছে, তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রভাব খাটিয়ে মেয়েকে কল্যানী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে এমনিতেই বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা। এবার লোকসভা নির্বাচনের মুখে ফের বিতর্কে জড়ালেন তিনি। জানা গিয়েছে, বাঁকুড়ার ভৈরবস্থান মোড়ে রেডিমেড পোশাকের দোকান রয়েছে বিধায়ক নীলাদ্রি শেখর দানার। সেই দোকান থেকেই নিজের বিধানসভা এলাকার কাজকর্ম পরিচালনা করেন তিনি। অভিযোগ, সম্প্রতি সেই দোকানের সামনে রাস্তার একদিক বড় বড় ফ্লেক্স ঢাকা দিয়ে দেন তিনি।

সেই ফ্লেক্সে লেখা রয়েছে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় তিনি কোন কোন উন্নয়নের কাজ করেছেন।  বিরোধীদের অভিযোগ, সেই ফ্লেক্সের ফাঁক দিয়ে উঁকি মারলেই দেখা যাবে, ফ্লেক্সের আড়ালে বিধায়কের দোকানের পিছনের অংশে চুপিসারে চলছে পাকা নির্মাণকাজ। সম্প্রতি রেলের দ্বারস্থ হয়ে বাঁকুড়ার এক বাসিন্দা অভিযোগ করেন, “রেলের জায়গা দখল করে বে আইনিভাবে ওই নির্মাণ করা হচ্ছে।” স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রেলের জায়গা দখল করে বিধায়ক দীর্ঘদিন দোকান করে আসছেন।

তৃণমূলের প্রশ্ন, রেলের জায়গা দখলমুক্ত করতে যেখানে রেল কর্তৃপক্ষ বাঁকুড়া শহরেই গরিব মানুষের বস্তি উচ্ছেদ করে চলেছে সেখানে কোন জাদুমন্ত্রবলে পদ্ম বিধায়ক রেলের জায়গা দখল করে ওই বেআইনি নির্মাণ চালিয়ে যাচ্ছেন? রেলের তরফেই বা কেন এমন নির্বিকার অবস্থান নেওয়া হচ্ছে? অভিযুক্ত বিধায়ক নীলাদ্রি শেখর দানা মানছেন জায়গাটি রেলের। তাঁর দাবি, বিগত ৪০ বছর ধরে আর পাঁচ জনের মতোই তিনি রেলের জায়গায় দোকান করে ব্যবসা করে আসছেন। সেই দোকানের একাংশ ফেটে যাওয়ায় তা মেরামত করাচ্ছেন। নতুন করে কোনও নির্মাণ হয়নি। বিধায়কের সংযোজন যেদিন রেল চাইবে সেদিনই তিনি ওই জায়গা ছেড়ে দেবেন।

বিধায়কের বক্তব্য, “আজ ৪০ বছর দোকান করে আছি। তখন আমার ১৫ বছর বয়স। সে সময়ে বাকিরা যেরকম রাস্তার ধারে দোকান করে থাকেন, আমিও করেছিলাম। এতদিন দোকান চলছে। যেদি রেল বলবে উঠে যেতে, উঠে যেতে হবে।” তবে তাঁর আরও বক্তব্য, “নতুন করে নির্মাণ হচ্ছে না। দেওয়াল ফেটে গিয়েছিল। যে কোনও সময়েই দুর্ঘটনা ঘটতে পারে। তাই সেটাই মেরামতি হচ্ছে। কোনও প্রভাব খাটাইনি। সেদিনও রেল দফতর বলবে ভেঙে দিতে হবে।”

বাঁকুড়ার উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজের বক্তব্য, “আজ মানুষই তো সব দেখছে। গরিব মানুষগুলোকে উঠিয়ে দেওয়া হল। আজকে ওদের জন্য রেল একটু বাড়ি করে দিতে পারত না। এদিকে বিধায়ক ক্ষমতা বলে অবৈধভাবে নির্মাণ করছে।মানুষই এর জবাব দেবে।”

Loading...
Unable to load recommendations.
Follow Us