AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura Campaign: ওসিকে সোজা সাপ্টা হুমকি তৃণমূল নেতার

Bankura Campaign: ওসিকে সোজা সাপ্টা হুমকি তৃণমূল নেতার

Hirak Mukherjee

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Apr 12, 2026 | 11:29 AM

Share

তৃণমূল-বিজেপি সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলতে শোনা যায়, "আপনি লোক দেখানো চার জনকে গ্রেফতার করে নিঃশব্দে ঘুমিয়ে আছে। ওসিকে বলবো আপনি যদি মনে করেন নির্বাচন কমিশনের কথায় উঠবোস করবেন তাহলে একমাস পরে যখন বাংলা আমাদের হাতে থাকবে তখন আপনার কোথায় পোস্টিং হবে এবং আপনি কোথায় থাকবেন তা আপনাকে ঠিক করে নিতে হবে।"

বাঁকুড়া ইন্দাস থানার ওসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ। সম্প্রতি বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি বাজারে একটি পথসভায় শেখ হামিদের সেই বক্তব্যের ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর তাতেই বিতর্ক ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। ঘটনার কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি।

তৃণমূল-বিজেপি সংঘর্ষের প্রসঙ্গ টেনে বলতে শোনা যায়, “আপনি লোক দেখানো চার জনকে গ্রেফতার করে নিঃশব্দে ঘুমিয়ে আছে। ওসিকে বলবো আপনি যদি মনে করেন নির্বাচন কমিশনের কথায় উঠবোস করবেন তাহলে একমাস পরে যখন বাংলা আমাদের হাতে থাকবে তখন আপনার কোথায় পোস্টিং হবে এবং আপনি কোথায় থাকবেন তা আপনাকে ঠিক করে নিতে হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষে নয়, আপনি মানুষ ও সংবিধানের পক্ষে থাকুন।”

Follow Us