Bishnupur: সকাল থেকে খোঁজ মেলেনি, বিষ্ণুপুরের পোকাবাঁধের জলে ভেসে উঠল বৃদ্ধের নিথর দেহ

Bishnupur: দুপুরে বেশ কিছু স্থানীয় বাসিন্দা পোকাবাঁধে স্নান করতে যান। তাঁরাই রেবতী মোহনের দেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। খবর পেয়ে পোকাবাঁধে হাজির হয় বিষ্ণুপুর থানার পুলিশ। রেবতী মোহনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যও পাঠায়।

Bishnupur: সকাল থেকে খোঁজ মেলেনি, বিষ্ণুপুরের পোকাবাঁধের জলে ভেসে উঠল বৃদ্ধের নিথর দেহ
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 17, 2025 | 4:07 PM

বিষ্ণুপুর: লালবাঁধের পর বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী দিঘি পোকাবাঁধের জল থেকে উদ্ধার বৃদ্ধের দেহ। এদিন দুপুরে স্নান করতে গিয়ে স্থানীয়রা দেখেন এক বৃদ্ধের দেহ ভাসছে পোকাবাঁধের জলে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রেবতী মোহন চট্টোপাধ্যায়। তিনি শহরের কবিরাজপাড়া এলাকার বাসিন্দা।  

মৃতের পরিবার সূত্রে জানা গেছে পেশায় পুরোহিত রেবতী মোহন চট্টোপাধ্যায় প্রতিদিন নিয়ম করে সকাল আটটা থেকে ন’টার মধ্যে পোকাবাঁধের জলে স্নান করতেন। এদিনও স্নান করার উদ্যেশ্যে তিনি পোকাবাঁধে যান। দীর্ঘক্ষণ পরেও তিনি বাড়িতে ফিরে না আসায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। বাড়তে থাকে চিন্তা। আশপাশে খোঁজ চালানোর পাশাপাশি নিকটাত্মীয়দের বাড়িতেও চলে খোঁজ। কিন্তু, কোথাও পাওয়া যায়নি বৃদ্ধকে। 

এদিকে দুপুরে বেশ কিছু স্থানীয় বাসিন্দা পোকাবাঁধে স্নান করতে যান। তাঁরাই রেবতী মোহনের দেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। খবর পেয়ে পোকাবাঁধে হাজির হয় বিষ্ণুপুর থানার পুলিশ। রেবতী মোহনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যও পাঠায়। স্নান করতে নেমে কোনওভাবে জলে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারন রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া পরিবারে। 

Follow Us