Satarup Ghosh Accident: শতরূপের গাড়িতে ধাক্কা ১৬ চাকার লরির, ঠেলতে-ঠেলতে নিয়ে গেল ৬০ মিটার

শতরূপ ঘোষ বলেন, "আমি সোনামুখীতে যাচ্ছিলাম। ডানকুনি টোল প্লাজা পেরতেই পিছন থেকে লরি এসে ধাক্কা দেয়। তারপরও সে থামে না। তারপর ঠেলতে-ঠেলতে ৫০-৬০ মিটার মতো চলে যায়। গাড়ির উপর দিয়েই গেছে সবটা। আমি অনেকগুলো জিনিস খেয়াল করেছি।"

Satarup Ghosh Accident: শতরূপের গাড়িতে ধাক্কা ১৬ চাকার লরির, ঠেলতে-ঠেলতে নিয়ে গেল ৬০ মিটার
শতরূপ ঘোষের দুর্ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 30, 2026 | 6:14 PM

বাঁকুড়া: দুর্ঘটনার কবলে সিপিএম (CPIM) নেতা শতরূপ ঘোষের (Satarup Ghosh) গাড়ি। বাঁকুড়ার সোনামুখি যাচ্ছিলেন। তখনই ডানকুনি টোল প্লাজা পার করার পর একটি বড় লরি এসে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের গাড়ির পিছনে ধাক্কা মারে বলে জানিয়েছেন শতরূপ। গাড়িটির বাঁদিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিপিএম নেতা জানান, লরিতে কোন খালাসি ছিল না। বেশ কিছুটা রাস্তা বড় লরিটি ঠেলতে ঠেলতে নিয়ে যায়। শতরূপের দাবি, তাঁর গাড়িতে চারজন ছিলেন। কোনও মতে প্রাণে বেঁচেছেন তাঁরা। কোনও রকম আঘাত লাগেনি। ডানকুনি থানার পুলিশ লরিটি আটক করেছে। গোটা ঘটনায় পুলিশে অভিযোগ হয়েছে।

শতরূপ ঘোষ বলেন, “আমি সোনামুখীতে যাচ্ছিলাম। ডানকুনি টোল প্লাজা পেরতেই পিছন থেকে লরি এসে ধাক্কা দেয়। তারপরও সে থামে না। তারপর ঠেলতে-ঠেলতে ৫০-৬০ মিটার মতো চলে যায়। গাড়ির উপর দিয়েই গেছে সবটা। আমি অনেকগুলো জিনিস খেয়াল করেছি। গাড়ির চালক বললেন, তাঁর কাছে কোনও লাইসেন্স নেই, ফোনে নাকি ছবি আছে লাইসেন্সের। তারপর আবার যে লরি এই ধাক্কা মেরেছে সেটি আগে থানাতেই আটক ছিল। খানিক আগেই নাকি ছাড়া হয়েছে। ওর সঙ্গে খালাসি ছিল। চালকও নাকি লকআপে ছিল। পুলিশে জানিয়েছি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us