CPIM-BJP: পার্টি অফিসে ঘেরাও সিপিএমের নেতা-কর্মীরা, খবর পেতেই উদ্ধার করতে ছুটে গেলেন বিজেপি নেতারা

CPIM in Bankura: সকলকে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান সহ বিভিন্ন ইস্যুতে এদিন বাঁকুড়ার কোতুলপুরে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার কথা ছিল সিপিএমের। সেই ডেপুটেশন দিতে যাওয়ার আগে কোতুলপুরের সিপিএম কার্যালয়ে দলের নেতা-কর্মীরা জমায়েত করে জ্যোতি বসুর জন্মজয়ন্তী পালন করছিলেন। তখনই ঘটে এই ঘটনা।

CPIM-BJP: পার্টি অফিসে ঘেরাও সিপিএমের নেতা-কর্মীরা, খবর পেতেই উদ্ধার করতে ছুটে গেলেন বিজেপি নেতারা
ঠিক কী ঘটেছিল? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 08, 2026 | 2:34 PM

বাঁকুড়া: বিডিও অফিসে সিপিএমের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা বাঁকুড়ার কোতুলপুরে। ডেপুটেশন দিতে যাওয়ার আগে সিপিএমের দলীয় কার্যালয়েই সিপিএম নেতা ও কর্মীদের ঘেরাও করে রাখলেন বিজেপি কর্মীরা। পরে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ও স্থানীয় বিজেপি নেতৃত্ব সিপিএমের দলীয় কার্যালয়ে গিয়ে সিপিএম নেতা-কর্মীদের উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলেও চাপানউতোর চলছে। 

সকলকে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রদান সহ বিভিন্ন ইস্যুতে এদিন বাঁকুড়ার কোতুলপুরে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার কথা ছিল সিপিএমের। সেই ডেপুটেশন দিতে যাওয়ার আগে কোতুলপুরের সিপিএম কার্যালয়ে দলের নেতা-কর্মীরা জমায়েত করে জ্যোতি বসুর জন্মজয়ন্তী পালন করছিলেন। সেই সময় আচমকাই বেশ কিছু বিজেপি কর্মী সিপিএমের দলীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে বেশ কিছুক্ষণ পরে সিপিএম এর দলীয় কার্যালয়ে হাজির হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আসে কোতুলপুর থানার পুলিশ। তাঁরাই বিজেপির বিক্ষোভকারীদের সরিয়ে সিপিএম নেতা কর্মীদের ঘেরাও মুক্ত করেন। স্থানীয় বিজেপি নেতৃত্ব যদিও বলছে নেপথ্যে রয়েছে জনরোষ। কোতুলপুরের মণ্ডল সভাপতি কেশবি নাগার দাবি, মাত্র কয়েক মাস আগেই নতুন সরকার গঠিত হয়েছে। তার মাঝেই মানুষকে ভুল বুঝিয়ে সিপিএম পথে নামার চেষ্টা করাতেই তাঁদের জনরোষের মুখে পড়তে হয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি সিপিএম নেতৃত্ব।

Loading...
Unable to load recommendations.
Follow Us