Egg Price: ডিমের দাম হু হু করে বাড়ছে কেন, বাজারে পচা ডিমের চাহিদা এত!
Marker Price of EGG: সোনারপুর হোক বা কাটোয়া অথবা বীরভূম, দিকে দিকে এ রাজ্যের দুর্নীতিগ্রস্থ তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছুড়ে মারছেন সাধারণ মানুষ। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন এ রাজ্যের ডিম ব্যবসায়ীরা। এমনিতেই গ্রীষ্মকালে উৎপাদন কম থাকায় ডিমের দাম বৃদ্ধি পেয়েছে।

বাঁকুড়া: কেউ কেউ বলছেন, মানুষ ডিম খাচ্ছে কম, ছুড়ছে বেশি! চারপাশে তাকালে যে দৃশ্য দেখা যাচ্ছে, তাতে এমনটাই মনে করেছেন অনেকে। বাজারে খোঁজ নিতে গেলে, ক্রেতা-বিক্রেতারাও এ কথাই বলছেন। শুধু তাই নয়, ডিমের দাম (Egg Price) যে বাড়ছে সে কথা স্বীকার করে নিচ্ছেন বিক্রেতারা। কারণটা কী?
সোনারপুর হোক বা কাটোয়া অথবা বীরভূম, দিকে দিকে এ রাজ্যের দুর্নীতিগ্রস্থ তৃণমূল নেতাদের দেখলেই ডিম ছুড়ে মারছেন সাধারণ মানুষ। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন এ রাজ্যের ডিম ব্যবসায়ীরা। এমনিতেই গ্রীষ্মকালে উৎপাদন কম থাকায় ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। তার উপর এভাবে ডিমের চাহিদা উত্তরোত্তর বাড়তে থাকলে, তা যে আরও কিছুটা বাড়বে তেমন আশঙ্কাও প্রকাশ করছেন ব্যবসায়ীরা।
বিক্রেতাদের প্রশ্ন করে জানা গেল পাইকারি বাজারে এখন ডিমের দাম ক্রেট প্রতি ১৯০ টাকা ও পেটি প্রতি ১৩০০ টাকা। তাঁরা বলছেন, গরমে উৎপাদন কম থাকে, অনেক ডিম পচে নষ্ট হয়ে যায়, তাই ডিমের বাজারে দাম বাড়ছে।
বাজারে ক্রেতা-বিক্রেতারা এমনটাও দাবি করলেন যে, পচা ডিমের চাহিদাও বেড়েছে অনেক বাজারে। আগে যে পচা ডিম পড়ে নষ্ট হত, সেগুলোও এখনও কিনতে আসছেন কেউ কেউ। তবে ডিম ছোড়ার ট্রেন্ড তৈরি হওয়ার পর যে ডিমের দাম বাড়ছে, এ কথা মানতে নারাজ, ডিম ব্যবসায়ীরা।
কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “সাধারণ লোক ডিম পাচ্ছেন না। ভালো ব্যবস্থা বের করেছেন।”
