Bankura News: দেশজুড়ে সাইবার প্রতারণায় যোগসাজসের অভিযোগ, বাঁকুড়ার জয়পুরে গ্রেফতার সিপিএম নেতা

Bankura News: সম্প্রতি, একাধিক সাইবার প্রতারণার তদন্তে নেমে পুলিশ জানতে পারেন, আলোক মিদ্যা নামের ওই সিপিএম নেতার বাণিজ্যিক অ্যাকাউন্টে দেশের কমবেশি ২৫৩ টি সাইবার প্রতারণার অর্থের লেনদেন হয়েছে। এরপর শনিবার রাতে পুলিশ টানাদিঘি গ্রামে আলোক মিদ্যার বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে।

Bankura News: দেশজুড়ে সাইবার প্রতারণায় যোগসাজসের অভিযোগ, বাঁকুড়ার জয়পুরে গ্রেফতার সিপিএম নেতা
বাঁকুড়ায় গ্রেফতার সিপিএম নেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2026 | 2:56 PM

বাঁকুড়া: সাইবার প্রতারণার ঘটনায় যোগসাজসের অভিযোগ। বাঁকুড়ার (Bankura) জয়পুর থানার পুলিশ গ্রেফতার করল এক সিপিএম নেতাকে (CPM)। ধৃত সিপিএম নেতার নাম আলোক মিদ্যা। ধৃতকে রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে জয়পুর থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুর ব্লকের টানাদিঘি গ্রামের বাসিন্দা আলোক মিদ্যা। একসময় বাঁকুড়ার জয়পুর ব্লকের প্রভাবশালী সিপিএম নেতা হিসাবে পরিচিত ছিলেন। পরে তিনি বালি কারবারের সঙ্গে যুক্ত হন। অভিযোগ ওই সিপিএম নেতা নিজের নামে একটি সংস্থা খুলে সেই সংস্থার নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন।

সম্প্রতি, একাধিক সাইবার প্রতারণার তদন্তে নেমে পুলিশ জানতে পারেন, আলোক মিদ্যা নামের ওই সিপিএম নেতার বাণিজ্যিক অ্যাকাউন্টে দেশের কমবেশি ২৫৩ টি সাইবার প্রতারণার অর্থের লেনদেন হয়েছে। এরপর শনিবার রাতে পুলিশ টানাদিঘি গ্রামে আলোক মিদ্যার বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে।

ধৃতের কাছ থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক একাউন্ট, চেক বুক, ডেবিট কার্ড ও সংস্থার চুক্তিপত্র সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে। আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে তাঁকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় জয়পুর থানার পুলিশ। আলোক মিদ্যাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যান্যদের ব্যপারে আরও বিশদে জানার চেষ্টা চালাবে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us