Suvendu Adhikari: সকাল দশটার পর শান্তিনিকেতনে দোলে ‘না’, শুভেন্দুর অভিযোগ খারিজ জেলা পুলিশের
Suvendu Adhikari: বীরভূমের অন্দরে যখন রঙ নিয়ে রাজনীতি চড়ছে সেই আবহেই জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোনাঝুরির রঙ-রাজনীতি
গত সপ্তাহেই শান্তিনিকেতনের সোনাঝুরির খোয়াইয়ের হাটে বসন্ত উৎসবের জন্য় নিষেধাজ্ঞা ঝুলিয়ে দেয় বনদফতর। দোল পূর্ণিমা ও হোলির দিন সেই হাটে প্রবেশাধিকার থাকলেও রঙ খেলা যাবে না বলেই নির্দেশ দেয় বনদফতর। মূলত বন-সুরক্ষার খাতিরেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করে তারা। আর তারপরেই সেই নির্দেশে চড়ে রাজনৈতিক রঙ। আসরে নামতে হয় খোদ রাজ্যের বনমন্ত্রীকেও।
উল্লেখ্য, বীরভূমের অন্দরে যখন রঙ নিয়ে রাজনীতি চড়ছে সেই আবহেই জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল দশটার পর শান্তিনিকেতনে রঙ খেলা যাবে না বলে ফতোয়া জারি করেছেন সেই পুলিশকর্তা, দাবি শুভেন্দুর।
কিন্তু বৃহস্পতির দুপুরে বিরোধী দলনেতার সেই অভিযোগকেই নস্যাৎ করল বীরভূম জেলা পুলিশ। এদিন সমাজমাধ্যমে একটি পোস্ট লিখে তাদের তরফে জানানো হয় যে, ‘বসন্ত উৎসব ও হোলি উদযাপন নিয়ে কোনও সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। উৎসব আগের মতোই আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে। আমরা সকলকে ভুল তথ্য এড়িয়ে চলার অনুরোধ করছি এবং সঠিক আপডেটের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য সূত্রের উপর নির্ভর করার আহ্বান জানাচ্ছি।’

